(৪৯৮) সলাত [হাদিসের সীমা (১৫১-৫৩৩), সর্বমোট হাদিসঃ ৪০০টি]

পরিচ্ছেদ ৫৯. [মোট হাদিসঃ ২টি] [অবশিষ্ট হাদিসঃ ৩১৩টি]


মুসল্লীর সামনে দিয়ে অতিক্রমকারীর সাথে কেমন আচরণ করা হবে




38466 OK

(২৩৪)

সহিহ হাদিস

وَعَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم -: «إِذَا صَلَّى أَحَدُكُمْ إِلَى شَيْءٍ يَسْتُرُهُ مِنَ النَّاسِ، فَأَرَادَ أَحَدٌ أَنْ يَجْتَازَ بَيْنَ يَدَيْهِ فَلْيَدْفَعْهُ، فَإِنْ أَبَى فَلْيُقَاتِلْهُ، فَإِنَّمَا هُوَ شَيْطَانٌ» مُتَّفَقٌ عَلَيْهِ


আবূ সা’ঈদ খুদ্‌রী (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমাদের কেউ যদি লোকেদের জন্য সামনে সুতরা রেখে সলাত আদায় করে, আর কেউ যদি তার সামনে দিয়ে যেতে চায়, তাহলে সে যেন তাকে বাধা দেয়। সে যদি না মানে, তবে সে ব্যক্তি (মুসল্লী) যেন তার সাথে লড়াই করে, কেননা সে শয়তান। [২৬৯] [বুলুগুল মারাম : ২৩৪]


[[২৬৯] বুখারী ৫০৯ মুসলিম ৫০৫। মুসলিমে আছে- “(আরবী)” সে তাকে গলাধাক্কা দিয়ে বাধা দিবে।]


হাদিসের মান : সহিহ হাদিস



38467 OK

(২৩৫)

সহিহ হাদিস

وَفِي رِوَايَةٍ: «فَإِنَّ مَعَهُ الْقَرِينَ»


বর্ণনাকারী থেকে বর্ণিতঃ

ভিন্ন এক বর্ণনায় রয়েছে, ‘ঐ ব্যক্তির সঙ্গে শয়তান তার সাথী রয়েছে।’ [২৭০] [বুলুগুল মারাম : ২৩৫]


[[২৭০] মুসলিমে (৫০৬) ইবনু উমার হতে বর্ণিত। আল্লামা সনয়ানী সুবুলুস সালামে ভুলক্রমে এ হাদীসটিকে আবূ হুরাইরা হতে বর্ণিত বলে উল্লেখ করেছেন।]


হাদিসের মান : সহিহ হাদিস