
وَعَنْ أَبِي ذَرٍّ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم -: «يَقْطَعُ صَلَاةَ الْمَرْءِ الْمُسْلِمِ -إِذَا لَمْ يَكُنْ بَيْنَ يَدَيْهِ مِثْلُ مُؤْخِرَةِ الرَّحْلِ- الْمَرْأَةُ، وَالْحِمَارُ، وَالْكَلْبُ الْأَسْوَدُ ...» الْحَدِيثَ. وَفِيهِ: «الْكَلْبُ الْأَسْوَدُ شَيْطَانٌ». أَخْرَجَهُ مُسْلِمٌ
আবূ যার গিফারী (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ সলাত আদায় করার সময় যদি উটের পালানের শেষাংশের কাঠির পরিমাণ একটা সুত্রাহ দেয়া না হয় আর উক্ত মুসল্লীর সন্মুখ দিয়ে (প্রাপ্ত বয়স্কা) স্ত্রীলোক, গাধা ও কালো কুকুর অতিক্রম করলে সলাত (এর-একাগ্রতা) নষ্ট হয়ে যাবে। এটা একটা দীর্ঘ হাদীসের খণ্ডাংশ।’ তাতে একস্থানে আছেঃ কাল কুকুর হচ্ছে শয়তান। [২৬৬] [বুলুগুল মারাম : ২৩১]
[[২৬৬] মুসলিম ৫১০। হাফেজ ইবনু হাজার এখানে হাদীস বর্ণনায় অর্থগত দিককে গ্রহণ করেছেন। কেননা, হাদিসের শব্দ মুসলিমে যেভাবে রয়েছে, তা হচ্ছেঃ (আরবী) যখন তোমাদের কেউ সলাতে দাঁড়াবে তখন সে উটের পালানের শেষ অংশের লাঠির মত এক কিছু দিয়ে তার সামনে (সুতরা) আড়াল করে নেয়। তার সামনে যদি এ পরিমাণ কোন আড়াল না থাকে তাহলে গাধা, নারী এবং কালো কুকুর তার সলাতকে কর্তন (নষ্ট) করে দিবে। আব্দুল্লাহ বিন সামিত বলেন, আমি বললাম, হে আবূ জার! লাল, হলুদ কুকুর চেয়ে কালো কুকুরের আবার কি হলো? তিনি বললেন হে ভাতিজা! আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে এ ব্যাপারে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বলেছেন ‘কালো কুকুর হলো শয়তান।’]
হাদিসের মান : সহিহ হাদিস

وَلَهُ عَنْ أَبِي هُرَيْرَةَ - رضي الله عنه - نَحْوُهُ دُونَ: «الْكَلْبِ»
বর্ণনাকারী থেকে বর্ণিতঃ
সহিহ মুসলিমে কুকুরের কথা ব্যতীত আবূ হুরাইরা (রাঃ) হতে অনুরূপ বর্ণিত হয়েছে। [২৬৭] [বুলুগুল মারাম : ২৩২]
[[২৬৭] মুসলিম ৫১১; মুসলিমের শব্দসমূহ হচ্ছেঃ “(আরবী)” সলাতকে কর্তন (নষ্ট) করে দেয়- নারী, গাধা, কুকুর। আর এ হতে রক্ষা করবে ‘উটের পালানের শেষ অংশের লাঠির মত কিছুর (সুতরা) আড়াল’। “(আরবী)” বলাটা হয়ত ইবনু হাজারের ভুল। যেহেতু এই (আরবী) শব্দটি মুসলিমে রয়েছে। অথবা তিনি এখানে কুকুরের গুণ বর্ণনা করেছেন। আল্লাহই অধিক জ্ঞাত।]
হাদিসের মান : সহিহ হাদিস

وَلِأَبِي دَاوُدَ وَالنَّسَائِيِّ: عَنِ ابْنِ عَبَّاسٍ -رَضِيَ اللَّهُ عَنْهُمَا- نَحْوُهُ، دُونَ آخِرِهِ، وَقَيَّدَ الْمَرْأَةَ بِالْحَائِضِ
আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃ
তবে তাতে উক্ত হাদীসের শেষাংশ (কুকুরের উল্লেখ) নাই এবং তাতে নারীকে ‘হায়িযা (হায়িয শুরু হয়েছে এমন বয়সের) বিশেষণের সঙ্গে উল্লেখ করা হয়েছে। [২৬৮] [বুলুগুল মারাম : ২৩৩]
[[২৬৮] মারফূ হিসেবে সহীহ। আবূ দাঊদ ৭০৩; আবূ দাউদের শব্দসমূহ হচ্ছেঃ “(আরবী)” সলাতকে কর্তন (নষ্ট) করে দেয় হায়েযা নারী ও কুকুর। নাসায়ী (২/৬৪) ইবনু আব্বাস হতে হাদিসটিকে মারফূ’ ও মাওকূফ’ উভয় সূত্রেই বর্ণনা করেছেন।]
হাদিসের মান : সহিহ মারফু