(৪৯৮) সলাত [হাদিসের সীমা (১৫১-৫৩৩), সর্বমোট হাদিসঃ ৪০০টি]

পরিচ্ছেদ ৪৩. [মোট হাদিসঃ ২টি] [অবশিষ্ট হাদিসঃ ৩৩৩টি]


যে সকল স্থানে সলাত আদায় নিষিদ্ধ




38446 OK

(২১৫)

হাসান হাদিস

وَعَنْ أَبِي سَعِيدٍ - رضي الله عنه - عَنِ النَّبِيِّ - صلى الله عليه وسلم - قال: «الْأَرْضُ كُلُّهَا مَسْجِدٌ إِلَّا الْمَقْبَرَةَ وَالْحَمَّامَ» رَوَاهُ التِّرْمِذِيُّ، وَلَهُ عِلَّةٌ


আবূ সা’ঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিতঃ

নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, কবরস্থান ও গোসলখানা ব্যতিত পৃথিবীর সব জায়গাই সলাত আদায়ের স্থান। এ হাদীসের সানাদে কিছু ত্রুটিবিচ্যুতি রয়েছে। [২৪৯] [বুলুগুল মারাম : ২১৫]


[[২৪৯] তিরমিযী ৩১৭। হাদিসটিতে যদিও ইরসাল এর ত্রুটি বিদ্যমান তবুও এমন কোন দোষত্রুটি নেই যা ক্ষতিকর। এ কারনে হাফেজ ইবনু হাজার আসকালানী তাঁর আত্-তালখীসুল হাবীরে এ হাদীসটির সহীহ হওয়ার মত ব্যক্ত করেছেন। আর ইবনু তাইমিয়্যাহ তাঁর “ফাতাওয়া’য় ২২/১৬০ কতক হাদীসের হাফেজের এ হাদিসটি সহীহ হওয়ার মন্তব্য বর্ণনা করেছেন ।]


হাদিসের মান : হাসান হাদিস



38447 OK

(২১৬)

যঈফ হাদিস

وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: نَهَى النَّبِيُّ - صلى الله عليه وسلم - أَنْ يُصَلَّى فِي سَبْعِ مَوَاطِنَ: الْمَزْبَلَةِ، وَالْمَجْزَرَةِ، وَالْمَقْبَرَةِ، وَقَارِعَةِ الطَّرِيقِ، وَالْحَمَّامِ، وَمَعَاطِنِ الْإِبِلِ، وَفَوْقَ ظَهْرِ بَيْتِ اللَّهِ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَضَعَّفَهُ


ইবনু ‘উমার (রাঃ থেকে বর্ণিতঃ

আল্লাহ্‌র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সাতটি জায়গায় সলাত আদায়ে নিষেধাজ্ঞা আরোপ করেছেন- (১) ময়লা ফেলার স্থানে, (২) পশু যবহ করার স্থানে, (৩) কবরস্থানে, (৪) চলাচলের রাস্তায়, (৫) হাম্মামে (গোসল খানায়), (৬) উট বাঁধবার স্থানে, (৭) বাইতুল্লাহর ছাদের উপর। -তিরমিযী বর্ণনা করে একে য’ঈফ (দুর্বল) বলেছেন । [২৫০] [বুলুগুল মারাম : ২১৬]


[[২৫০] মুনকার। তিরমিযী ৩৪৬-৩৪৭ এ হাদীসে রয়েছে যায়েদ বিন জুবাইরাহ। তাকে ইমাম যাহাবী ওয়াহিন দুর্বল বলেছেন তালকীহুত তাহকীক ১/১২৪, ইমাম যায়লাঈ বলেন, তার দুর্বল হওয়ার ব্যাপারে সকলেই ঐক্যমত। (নাসবুর রায়াহ ২/৩২৩), ইবনু কাসীর বলেন, সে হচ্ছে মাতরূক (ইরশাদুল ফাকীহ ১/১১৩), ইবনু হাজার তাকে অত্যন্ত দুর্বল আখ্যায়িত করেছেন। এর সনদে ইবনু মাজেদ আব্দুল্লাহ বিন সালিহ ও আব্দুল্লাহ বিন উমার আল আমরী দুর্বল রাবী । (আত-তালখীসুল হাবীর ১/৩৫৩)]


হাদিসের মান : যঈফ হাদিস