(৪৯৮) সলাত [হাদিসের সীমা (১৫১-৫৩৩), সর্বমোট হাদিসঃ ৪০০টি]

পরিচ্ছেদ ৩৫. [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ৩৪৫টি]


আযানের পর নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর জন্য ওসীলা মর্যাদার দু'আ করা মুস্তাহাব




38434 OK

(২০৪)

সহিহ হাদিস

وَعَنْ جَابِرٍ - رضي الله عنه - أَنَّ رَسُولَ اللَّهِ - صلى الله عليه وسلم - قَالَ: «مَنْ قَالَ حِينَ يَسْمَعُ النِّدَاءَ: اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ، وَالصَّلَاةِ الْقَائِمَةِ، آتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ، وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدْتَهُ، حَلَّتْ لَهُ شَفَاعَتِي يَوْمَ الْقِيَامَةِ» أَخْرَجَهُ الْأَرْبَعَةُ


জাবির (রাঃ) থেকে বর্ণিতঃ

আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যে ব্যক্তি আযান শুনে (নিম্ন বর্ণিত দু'আটি) বলবে- উচ্চারণঃ আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাতি ওয়াস সালাতিল কা’ইমাতি, আতি মুহাম্মাদানিল ওয়াসীলাতা ওয়াল ফাদীলতা, ওয়াব-আসহু মাকামাম মাহমূদা নিল্লাষী ওয়া আদতাহু। অর্থঃ হে আল্লাহ। পরিপূর্ণ আহবান এবং আসন্ন সালাতের তুমিই প্রভু। মুহাম্মাদ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে দান কর সর্বোচ্চ সম্মানিত স্থান, সুমহান মর্যাদা এবং বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান মাকামে মাহমুদ-এ তাকে অধিষ্ঠিত কর, যার প্রতিশ্রুতি তুমিই তাকে দিয়েছ। -তার জন্য আমার শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। [২৩৭] [বুলুগুল মারাম : ২০৪]


[[২৩৭] বুখারী ৬১৪; আবু দাউদ ৫২৯, নাসায়ী ২/২৬/২৭ তিরমিযী ২১১; ইবনু মাজাহ ৭২২]


হাদিসের মান : সহিহ হাদিস