(৪৯৮) সলাত [হাদিসের সীমা (১৫১-৫৩৩), সর্বমোট হাদিসঃ ৪০০টি]

পরিচ্ছেদ ২৮. [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ৩৫৪টি]


আযান দিয়ে পারিশ্রমিক গ্রহণ করা অপছন্দনীয়




38425 OK

(১৯৫)

সহিহ হাদিস

وَعَنْ عُثْمَانَ بْنِ أَبِي الْعَاصِ - رضي الله عنه - أَنَّهُ قَالَ: يَا رَسُولَ اللَّهِ اجْعَلْنِي إِمَامَ قَوْمِي، قَالَ: «أَنْتَ إِمَامُهُمْ, وَاقْتَدِ بِأَضْعَفِهِمْ, وَاتَّخِذْ مُؤَذِّنًا لَا يَأْخُذُ عَلَى أَذَانِهِ أَجْرًا» أَخْرَجَهُ الْخَمْسَةُ, وَحَسَّنَهُ التِّرْمِذِيُّ, وَصَحَّحَهُ الْحَاكِمُ


উসমান বিন আবিল ‘আস (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে বললেন, হে আল্লাহর রসূল! আমাকে আমার গোত্রের (সলাতের) ইমাম করে দিন। তিনি বললেন, তুমি তাদের ইমাম হলে, তাদের দুর্বল লোকের প্রতি খেয়াল রাখবে এবং এমন ব্যক্তিকে মুয়াযযিন নিয়োগ করবে যে বিনিময়ে কোন মজুরী নেবে না। তিরমিয়ী একে হাসান বলেছেন, আর হাকিম একে সহীহ বলেছেন। [২২৭] [বুলুগুল মারাম : ১৯৫]


[[২২৭] আবু দাউদ ৫৩১; তিরমিযী ২০৯; ইবনু মাজাহ ৭১৪; আহমাদ ৪/২১, ২১৭; হা, ১/১৯৯, ২০১।]


হাদিসের মান : সহিহ হাদিস