(৪৯৮) সলাত [হাদিসের সীমা (১৫১-৫৩৩), সর্বমোট হাদিসঃ ৪০০টি]

পরিচ্ছেদ ২৭. [মোট হাদিসঃ ৩টি] [অবশিষ্ট হাদিসঃ ৩৫৭টি]


আযানের জওয়াব দেয়া




38422 OK

(১৯২)

সহিহ হাদিস

وَعَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم -: «إِذَا سَمِعْتُمُ النِّدَاءَ, فَقُولُوا مِثْلَ مَا يَقُولُ الْمُؤَذِّنُ» مُتَّفَقٌ عَلَيْهِ


আবু সা‘ঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, তোমরা যখন আযান শুনবে তখন মুয়াযযিন যা বলেন তোমরা তাই বলবে।” [২২৪] [বুলুগুল মারাম : ১৯২]


[[২২৪] বুখারী ৬১১; মুসলিম ৩৮৩]


হাদিসের মান : সহিহ হাদিস



38423 OK

(১৯৩)

সহিহ হাদিস

وَلِلْبُخَارِيِّ: عَنْ مُعَاوِيَةَ


মু'আবিয়াহ (রাঃ) থেকে বর্ণিতঃ

অনুরূপ হাদীস বুখারীতে বর্ণিত আছে।` [২২৫] [বুলুগুল মারাম : ১৯৩]


[[২২৫] বুখারী ৬১২ অন্য রেওয়ায়েতে (৯১৪) আবু উমামাহ বিন সাহল বিন হুনাইফ এর সূত্রে বর্ণনা করেন। তিনি বলেন, আমি মুয়াবিয়াহ বিন আবু সুফয়ান কে বলতে শুনেছি, তিনি মিম্বরের উপর বসা ছিলেন, এমতাবস্থায় মুয়াজ্জিন আযান দিলেন; মুয়াবিয়াহ বললেন, (আরবী) মুয়াজ্জিন বললোঃ (আরবী) মুয়াবিয়াহ বললেন (আরবী) মুয়াজ্জিন বললো (আরবী) মুয়াবিয়াহ বললেন: (আরবী) আর সাথে সাথে আমিও তাই বললাম। আযান শেষে বললেন, হে লোক সকল! আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে এমন মজলিসে মুয়াজ্জিন যখন আযান দিতেন তখন এরকম বলতে শুনেছি যেরকম তোমরা আমাকে বলতে শুনলে।]


হাদিসের মান : সহিহ হাদিস



38424 OK

(১৯৪)

সহিহ হাদিস

وَلِمُسْلِمٍ عَنْ عُمَرَ فِي فَضْلِ الْقَوْلِ كَمَا يَقُولُ الْمُؤَذِّنُ كَلِمَةً كَلِمَةً, سِوَى الْحَيْعَلَتَيْنِ, فَيَقُولُ: لا حَوْلَ وَلا قُوَّةَ إِلا بِاللَّهِ


ইবনু উমার (রাঃ) থেকে বর্ণিতঃ

আযানের জবাবের ফাযীলাত সম্বন্ধে বর্ণিত রয়েছে মুয়াযযিন যা বলবেন শ্রোতা সেসব বাক্যই বলবেন। তবে `হায়ইআ আলাস্ সালাহ, হায়ইআ আলাল ফালাহ’ দু'টির জবাবে বলবে- ‘লা হাওলা অলা কুওয়াতা ইল্লা বিল্লাহ।` [২২৬] [বুলুগুল মারাম : ১৯৪]


[[২২৬] মুসলিম ৩৮৫]


হাদিসের মান : সহিহ হাদিস