
وَلَهُ عَنْ جَابِرٍ، أَنَّ النَّبِيَّ - صلى الله عليه وسلم - أَتَى الْمُزْدَلِفَةَ فَصَلَّى بِهَا الْمَغْرِبَ وَالْعِشَاءَ, بِأَذَانٍ وَاحِدٍ وَإِقَامَتَيْنِ
জাবির (রাঃ) থেকে বর্ণিতঃ
(হাজ্বের সময় আরাফাহ থেকে মিনা ফেরার পথে) নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মুযদালফায় আগমন করলেন। অতঃপর এসে মাগরিব ও ‘ইশা সলাত একই আযানে ও দু' ইকামাতে সমাধা করলেন। [২১৯] [বুলুগুল মারাম : ১৮৭]
[[২১৯] মুসলিম ২/৮৯১ আব্দুল বাকী। উল্লেখিত শব্দের পর মুসলিমে আরো আছে- এ (আরবী) এ উভয় সলাতের মাঝে আর কোন নফল সালাত আদায় করেননি। মুহাক্কিক সুমাইর আয-যুহাইরি বুলুগুল মারামের ব্যাখ্যা গ্রন্থে বলেন: ঐ মুজদালিফার রাত্রির জন্য এ কথা ঠিক আছে। আর অন্যান্যরা বর্ণনা যে উল্লেখ করেছেন যে, বুখারী থেকে আব্দুল্লাহ ইবনু মাসউদ সূত্রে বর্ণিত হাদীস দ্বারা কেউ কেউ মাগরিবের দু‘রাকাআত সালাতকে সুন্নাত মনে করে থাকেন যেটি ভুল। আমি ‘আল-আসল’ গ্রন্থে এর প্রতিবাদে বিস্তারিত আলোচনা করেছি।]
হাদিসের মান : সহিহ হাদিস

وَلَهُ عَنِ ابْنِ عُمَرَ: جَمَعَ بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ بِإِقَامَةٍ وَاحِدَةٍ (1)، زَادَ أَبُو دَاوُدَ: لِكُلِّ صَلَاةٍ (2). وَفِي رِوَايَةٍ لَهُ: وَلَمْ يُنَادِ فِي وَاحِدَةٍ مِنْهُمَا
ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্ণিতঃ
নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মাগরিব ও ইশার সলাত এক ইকামাতে জমা (একত্রিত) করে আদায় করলেন।” [২২০] কিন্তু আবূ দাউদ প্রত্যেক সলাতের জন্য কথাটি বৃদ্ধি করেছেন এবং আবু দাউদের অন্য এক বর্ণনায় আছে, `দু’ সলাতের মধ্যে কোন একটিতে (দ্বীতীয় সলাতে) আযান দেয়া হয়নি`। [বুলুগুল মারাম : ১৮৮]
[[২২০] মুসলিম ২৯০, ২৮৯, ১২৮৮৷]
হাদিসের মান : সহিহ হাদিস