(৪৯৮) সলাত [হাদিসের সীমা (১৫১-৫৩৩), সর্বমোট হাদিসঃ ৪০০টি]

পরিচ্ছেদ ২০. [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ৩৬৭টি]


আযান অবস্থায় মুয়াজ্জিনের বৈশিষ্ট্যসমূহের বর্ণনা




38412 OK

(১৮২)

সহিহ হাদিস

وَعَنْ أَبِي جُحَيْفَةَ - رضي الله عنه - قَالَ: رَأَيْتُ بِلَالاً يُؤَذِّنُ وَأَتَتَبَّعُ فَاهُ, هَاهُنَا وَهَاهُنَا, وَإِصْبَعَاهُ فِي أُذُنَيْهِ. رَوَاهُ أَحْمَدُ, وَالتِّرْمِذِيُّ وَصَحَّحَهُ (1)، وَلابْنِ مَاجَهْ: وَجَعَلَ إِصْبَعَيْهِ فِي أُذُنَيْهِ (2)، وَلأَبِي دَاوُدَ: لَوَى عُنُقَهُ, لَمَّا بَلَغَ: حَيَّ عَلَى الصَّلاةِ، يَمِينًا وَشِمَالاً وَلَمْ يَسْتَدِرْ (3)، وَأَصْلُهُ فِي الصَّحِيحَيْنِ


আবূ জুহাইফাহ (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন- আমি বিলাল (রাঃ) কে তার দু’কানে আঙ্গুল দিয়ে আযান দিতে এবং আযানে এধার ওধার অর্থাৎ ডানে-বামে মুখ ফেরাতে দেখেছি। [২১২]
ইবনু মাজাহতে আছে- ‘এবং তিনি তাঁর আঙ্গুলদ্বয় তাঁর দু’কানে ঢুকিয়েছিলেন। [২১৩]
আবূ দাউদে আছে- তিনি ‘হাইয়া আলাস সালাহ্’ বলার সময়ে তাঁর গলাকে ডানে ও বামে ঘুরাতেন, তবে তিনি সম্পূর্ণরুপে ঘুরে যেতেন না। [২১৪] এর মূল বক্তব্য বুখারী, মুসলিমে রয়েছে। [২১৫] [বুলুগুল মারাম : ১৮২]


[[২১২] আহমাদ ৪/৩০৯-৩০৮; তিরমিযী ১৯৭। তিরমিযী হাদীসটিকে হাসান সহীহ বলেছেন। [২১৩] ইবনু মাজাহ (৭১১) এ হাদীসটিও সহীহ যদিও এ হাদীসের সনদে দুর্বলতা আছে। [২১৪] আবূ দাউদ ৫২০ হাদীসটি মুনকার। [২১৫] মুহাক্কিক সুমাইর আয-যুহাইরি বুলগুল মারামের ব্যাখ্যা গ্রন্থে বলেন, হাদীসটি বুখারীতে ৬৩৪ নং এবং মুসলিমে ৫০৩ নং এ ইবনু আবী জুহাইফাহ থেকে তিনি তাঁর পিতা হতে বর্ণনা করেছেন, তিনি বিলাল (রাঃ) কে আযান দিতে দেখেছেন। রাবী বলেন, আমি তাঁর মুখমণ্ডলকে এদিক ওদিক ঘুরাতে প্রত্যক্ষ করেছি।]


হাদিসের মান : সহিহ হাদিস