
وَعَنْ أَنَسٍ - رضي الله عنه - قَالَ: أُمِرَ بِلَالٌ أَنْ يَشْفَعَ الْأَذَانَ, وَيُوتِرَ الْإِقَامَةَ, إِلَّا الْإِقَامَةَ, يَعْنِي قَوْلَهُ: قَدْ قَامَتِ الصَّلَاةُ. مُتَّفَقٌ عَلَيْهِ, وَلَمْ يَذْكُرْ مُسْلِمٌ الاسْتِثْنَاءَ (1)، وَلِلنَّسَائِيِّ: أَمَرَ النَّبِيُّ - صلى الله عليه وسلم - بِلَالاً
আনাস (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন বিলাল (রাঃ) যেন জোড়া বা্ক্যে ‘আযান’ ও বিজোড় বা্ক্যে ‘ইকামাত’ দেন (কাদাকামাতিস সালাহ) দু’বার। এভাবে (আযান- ইকামাত) দেয়ার আদেশ দেয়া হয়েছিল। তবে মুসলিমে ইল্লাল ইকক্বামাত তথা ‘ক্বাদা কামাতিস সালাত’ দু’বার বলতে হয়- কথার উল্লেখ করেননি। [২১০]
নাসয়ীতে আছে, নাবি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বিলাল (রাঃ) কে এরূপ আদেশ করেছিলেন। [২১১] [বুলুগুল মারাম : ১৮১]
[[২১০] বুখারী ৬০৫; মুসলিম ৩৭৮ [২১১] নাসায়ী ২/৩]
হাদিসের মান : সহিহ হাদিস