(৪৯৮) সলাত [হাদিসের সীমা (১৫১-৫৩৩), সর্বমোট হাদিসঃ ৪০০টি]

পরিচ্ছেদ ১৮. [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ৩৬৯টি]


আবু মাহজুরার আযানের পদ্ধতি




38410 OK

(১৮০)

অন্যান্য

وَعَنْ أَبِي مَحْذُورَةَ - رضي الله عنه - أَنَّ النَّبِيَّ - صلى الله عليه وسلم - عَلَّمَهُ الْأَذَانَ, فَذَكَرَ فِيهِ التَّرْجِيعَ. أَخْرَجَهُ مُسْلِمٌ. وَلَكِنْ ذَكَرَ التَّكْبِيرَ فِي أَوَّلِهِ مَرَّتَيْنِ فَقَطْ (1)، وَرَوَاهُ الْخَمْسَةُ فَذَكَرُوهُ مُرَبَّعًا


আবূ মাহূযূরাহ (রাঃ) থেকে বর্ণিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাকে আযান শিখিয়েছিলেন। তিনি সেই আযানে ‘তারজী’ এর উল্লেখ করেছেন। কিন্তু এ হাদীসের প্রথমে মাত্র দুবার তাকবীর [২০৮] বলার কথা উল্লেখ করেছেন। আর (বুখারী, মুসলিম ব্যাতীত) অন্য পাঁচ জনে বর্ণনা করে চার তাকবীর বলার কথা উল্লেখ করেছেন। [২০৯] [বুলুগুল মারাম : ১৮০]


[[২০৮] মুসলিম ৩৭৯। ‘তারজী’ অর্থঃ শাহাদাতাইনকে প্রথমবার নিম্ন আওয়াজে, দ্বিতীয়বার উচ্চ আওয়াজে বলা। [২০৯] সাহীহ আবূ দাউদ ৫০২; নাসায়ী ২/৪-৫; তিরমিযী ১৯২; ইবনু মাজাহ ৭০৯; আহমাদ ৩/৪০৯, ৬/৪০১ ইমাম তিরমিযী হাদীসটিকে হাসান সহীহ বলে মন্তব্য করেছেন।]


হাদিসের মান : অন্যান্য