
وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ رَسُولَ اللَّهِ - صلى الله عليه وسلم - قَالَ: «لَا صَلَاةَ بَعْدَ الْفَجْرِ إِلَّا سَجْدَتَيْنِ» أَخْرَجَهُ الْخَمْسَةُ, إِلَّا النَّسَائِيَّ (1)، وَفِي رِوَايَةِ عَبْدِ الرَّزَّاقِ: «لا صَلَاةَ بَعْدَ طُلُوعِ الْفَجْرِ إِلَّا رَكْعَتَيِ الْفَجْرِ»
ইবনু উমার (রাঃ) থেকে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন ফজর সালাতের সময় সমাগত হলে ফজরের দুরাকা‘আত (সুন্নাত) ব্যতীত অন্য কোন নফল সালাত (আদায় বৈধ) নেই।” [২০০] আব্দুর রাজ্জাকের বর্ণনায় রয়েছে: ফজর উদিত হওয়ার পর ফজরের দু রাকা‘আত (সুন্নাত) ছাড়া অন্য কোন সলাত নেই। [২০১] [বুলুগুল মারাম : ১৭৪]
[[২০০] আবু দাউদ ১২৭৮; তিরমিযী ৪১৯ আহমাদ ৫৮১১ । [২০১] মুসান্নিফ আব্দুল রাজ্জাক ৩/৫৩/৪৭৬০]
হাদিসের মান : সহিহ হাদিস

وَمِثْلُهُ لِلدَّارَقُطْنِيِّ عَنِ ابْنِ عَمْرِو بْنِ الْعَاصِ
বর্ণনাকারী থেকে বর্ণিতঃ
আমর ইবনুল ‘আস (রাঃ) এর পুত্র (‘আব্দুল্লাহ) হতে দারাকুত্বনীতে অনুরূপ হাদীস বর্ণিত আছে। [২০২] [বুলুগুল মারাম : ১৭৫]
[[২০২] দারাকুতনী ১/৩/৪১৯। দারাকুতনীর শব্দসমূহ হচ্ছে- (আরবী) ফযর সলাতের পর দু‘রাকয়াত ব্যতীত আর কোন সলাত নেই।]
হাদিসের মান : যঈফ হাদিস