
وَعَنْ أَبِي هُرَيْرَةَ - رضي الله عنه - أَنَّ رَسُولَ اللَّهِ - صلى الله عليه وسلم - قَالَ: «مَنْ أَدْرَكَ مِنَ الصُّبْحِ رَكْعَةً قَبْلَ أَنْ تَطْلُعَ الشَّمْسُ فَقَدْ أَدْرَكَ الصُّبْحَ, وَمَنْ أَدْرَكَ رَكْعَةً مِنَ الْعَصْرِ قَبْلَ أَنْ تَغْرُبَ الشَّمْسُ فَقَدْ أَدْرَكَ الْعَصْرَ» مُتَّفَقٌ عَلَيْهِ
আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিতঃ
আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যে ব্যক্তি ফযরের সলাতের এক রাক‘আত সূর্য উদিত হওয়ার পূর্বে আদায় করতে পারলো সে পূর্ণ সলাতই পেলে, আর যে ব্যক্তি ‘আসরের সলাতের এক রাক‘আত সূর্যাস্তের পূর্বে আদায় করলো, সে ‘আসরের পূর্ণ সলাতই নির্ধারিত সময়ের মধ্যে পেলে। [১৮৭] [বুলুগুল মারাম : ১৬১]
[[১৮৭] বুখারী ৫৭৯; মুসলিম ৬০৮]
হাদিসের মান : সহিহ হাদিস

وَلِمُسْلِمٍ عَنْ عَائِشَةَ نَحْوهُ, وَقَالَ: «سَجْدَةً» بَدَلَ «رَكْعَةً». ثُمَّ قَالَ: «وَالسَّجْدَةُ إِنَّمَا هِيَ الرَّكْعَةُ»
আয়িশা (রাঃ) থেকে বর্ণিতঃ
অনুরূপ কথা উল্লেখ রয়েছে। তাতে রাক‘আতের পরিবর্তে সাজদাহ শব্দ রয়েছে এবং পরে তিনি বলেন, এখানে সাজদাহর অর্থ রাক‘আত হবে। [১৮৮] [বুলুগুল মারাম : ১৬২]
[[১৮৮] মুসলিম ৬০৯; মুসলিমের সব্দসমুহ হচ্ছেঃ (আরবী) যে ব্যক্তি সূর্য অস্ত যাওয়ার পূর্বে আসরের সলাতের একটি সিজদাহ পেল সে আসরের সলাত পেয়ে গেল। আর যে ব্যক্তি সূর্য উঠার পূর্বে ফযরের সলাতের এক সিজদা পেল সে ফযরের সলাত পেয়ে গেল। এখানে সিজদাহ হতে রাকয়াত উদ্দেশ্য।]
হাদিসের মান : সহিহ হাদিস