(৪৯৩) মুনাফিক ও তাদের হুকুম [হাদিসের সীমা (১৭৬৫-১৭৯৬), সর্বমোট হাদিসঃ ৩২টি]

৫০/৮. [মোট হাদিসঃ ৩টি] [অবশিষ্ট হাদিসঃ ১৩টি]


চন্দ্র খণ্ডন।




41662 OK

(১৭৮৪)

সহিহ হাদিস

حديث عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ رضي الله عنه، قَالَ: انْشَقَّ الْقَمَرُ عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شِقَّتَيْنِ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: اشْهَدُوا أخرجه الخباري في: 61 كتاب المناقب: 27 باب سؤال المشركين أن يريهم النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ آية فأراهم انشقاق القمر


‘আবদুল্লাহ ইব্‌নু মাস‘ঊদ (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর যুগে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল। তখন নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তোমরা সাক্ষী থাক। (বুখারী পর্ব ৬১ অধ্যায় ২৭ হাদীস নং ৩৬৩৬; মুসলিম ৫০ অধ্যায় ৮ হাঃ ২৮০০) [আল লু'লু ওয়াল মারজান : ১৭৮৪]


হাদিসের মান : সহিহ হাদিস



41663 OK

(১৭৮৫)

সহিহ হাদিস

حديث أَنَسِ بْنِ مَالِكٍ رضي الله عنه، أَنَّ أَهْلَ مَكَّةَ سَأَلُوا رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُرِيَهُمْ آيَةً فَأَرَاهُمُ انْشِقَاقَ الْقَمَرِ


আনাস (ইব্‌নু মালিক) (রাঃ) থেকে বর্ণিতঃ

মাক্কাহবাসী কাফিররা আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট নিদর্শন দেখানোর জন্য বললে তিনি তাদেরকে চাঁদ দু’ভাগ করে দেখালেন। (বুখারী পর্ব ৬১ অধ্যায় ২৭ হাদীস নং ৩৬৩৭; মুসলিম ৫০ অধ্যায় ৮ হাঃ ২৮০২) [আল লু'লু ওয়াল মারজান : ১৭৮৫]


হাদিসের মান : সহিহ হাদিস



41664 OK

(১৭৮৬)

সহিহ হাদিস

حديث ابْنِ عَبَّاسٍ، أَنَّ الْقَمَرَ انْشَقَّ فِي زَمَانِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ


ইব্‌নু ‘আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃ

নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর যুগে চাঁদ দু’খণ্ড হয়েছিল। (বুখারী পর্ব ৬১ অধ্যায় ২৭ হাদীস নং ৩৬৩৮; মুসলিম ৫০ অধ্যায় ৮ হাঃ ২৮০৩) [আল লু'লু ওয়াল মারজান : ১৭৮৬]


হাদিসের মান : সহিহ হাদিস