(৪৯১) যিকর আযকার, দু‘আ, তাওবাহ এবং ক্ষমা প্রার্থনা [হাদিসের সীমা (১৭১৩-১৭৪৫), সর্বমোট হাদিসঃ ৩৩টি]

৪৮/১৫. [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ১৪টি]


অক্ষমতা ও অলসতা থেকে আশ্রয় চাওয়া।




41610 OK

(১৭৩২)

সহিহ হাদিস

حديث أَنَسِ بْنِ مَالِكٍ رضي الله عنه، قَالَ: كَانَ نَبِيُّ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: اللهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ، وَالجُبْنِ وَالْهَرَمِ وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ


আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিতঃ

নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) প্রায়ই বলতেনঃ হে আল্লাহ! নিশ্চয়ই আমি আপনার আশ্রয় চাইছি অক্ষমতা, অলসতা, কাপুরুষতা এবং অতিরিক্ত বার্ধক্য থেকে। আরও আশ্রয় চাইছি, ক্ববরের আযাব থেকে। আর আশ্রয় চাইছি জীবন ও মৃত্যুর ফিতনা থেকে। (বুখারী পর্ব ৮০ অধ্যায় ৩৮ হাদীস নং ৬৩৬৭; মুসলিম ৪৮ অধ্যায় ১৫ হাঃ ২৭০৬) [আল লু'লু ওয়াল মারজান : ১৭৩২]


হাদিসের মান : সহিহ হাদিস