(৪৮৮) সদাচরণ, আত্মীয়তার সম্পর্ক ও শিষ্টাচার [হাদিসের সীমা (১৬৫২-১৬৯৪), সর্বমোট হাদিসঃ ৪৩টি]

৪৫/৮. [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ৩৬টি]


শারয়ী ওযর ব্যতীত কারো সাথে তিনদিনের বেশি সম্পর্ক ছিন্ন রাখা হারাম।




41537 OK

(১৬৫৯)

সহিহ হাদিস

حَدِيثُ أَبِي أَيُّوبَ الأَنْصَارِيِّ، أَنَّ رَسُولَ الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لاَ يَحِل لِرَجُلٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلاَثِ لَيَالٍ. يَلْتَقِيَانِ، فَيُعْرِضُ هاذَا، وَيُعْرِضُ هاذَا. [ص: 190] وَخَيْرُهُمَا الَّذِي يَبْدَأُ بِالسَّلاَمِ» .


আবূ আইউব আনসারী (রাঃ) থেকে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ কোন ব্যক্তির জন্য হালাল নয় যে, সে তার ভাই-এর সাথে তিন দিনের অধিক এমনভাবে সম্পর্ক ছিন্ন রাখবে যে, দু’জনে সাক্ষাৎ হলেও একজন এদিকে আর অপরজন সে দিকে মুখ ফিরিয়ে নেবে। তাদের মধ্যে যে সর্বপ্রথম সালামের সূচনা করবে, সেই উত্তম ব্যক্তি। (বুখারী পর্ব ৭৮ অধ্যায় ৬২ হাদীস নং ৬০৭৭; মুসলিম ৪৫ অধ্যায় ৮, হাঃ ২৫৬০) [আল লু'লু ওয়াল মারজান : ১৬৫৯]


হাদিসের মান : সহিহ হাদিস