(৪৮৭) সাহাবাগণের মর্যাদা [হাদিসের সীমা (১৫৪০-১৬৫১), সর্বমোট হাদিসঃ ১১২টি]

৪৪/৪৫. [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ১৮টি]


আনসারদের (রাঃ) সঙ্গ লাভে যে কল্যাণ লাভ করা যায়।




41512 OK

(১৬৩৪)

সহিহ হাদিস

حديث جَرِيرِ بْنِ عَبْدِ اللهِ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رضي الله عنه، قَالَ: صَحِبْتُ جَرِيرَ بْنَ عَبْدِ اللهِ، فَكَانَ يَخْدُمُنِي وَهُوَ أَكْبَرُ مِنْ أَنَسٍ قَالَ جَرَيرٌ: إِنِّي رَأَيْتُ الأَنْصَارَ يَصْنَعُونَ شَيئًا، لاَ أَجِدُ أَحَدًا مِنْهُمْ إِلاَّ أَكْرَمْتُهُ


আনাস ইব্‌নু মালিক (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, এক সফরে আমি জারীর ইব্‌নু ‘আবদুল্লাহ্ (রাঃ)-এর সঙ্গে ছিলাম। তিনি আমার খেদমত করতেন। যদিও তিনি আনাস (রাঃ)-এর চেয়ে বয়সে বড় ছিলেন। জারীর (রাঃ) বলেন, আমি আন্‌সরদের এমন কিছু কাজ দেখেছি, যার কারণে তাদের কাউকে পেলেই সম্মান করি। (বুখারী পর্ব ৫৬ অধ্যায় ৭১ হাদীস নং ২৮৮৮; মুসলিম ৪৪/৪৫ হাঃ ২৫১৩) [আল লু'লু ওয়াল মারজান : ১৬৩৪]


হাদিসের মান : সহিহ হাদিস