
حديث عَلِيٍّ رضي الله عنه، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقولُ: خَيْرُ نِسَائِهَا مَرْيَمُ ابْنَةُ عِمْرَانَ، وَخَيْرُ نِسَائِهَا خَدِيجَةُ
আব্দুল্লাহ ইব্নু জা’ফর (রাঃ) থেকে বর্ণিতঃ
ইব্নু যুবায়র (রাঃ), ইব্নু জা‘ফর (রাঃ)-কে বললেন, তোমার কি মনে আছে, যখন আমি ও তুমি এবং ইব্নু ‘আব্বাস (রাঃ) আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সঙ্গে মিলিত হয়েছিলাম? ইব্নু জা‘ফর (রাঃ) বললেন, হ্যাঁ, স্মরণ আছে। রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাদেরকে বাহনে তুলে নিলেন আর তোমাকে ছেড়ে আসলেন। (বুখারী পর্ব ৫৬ অধ্যায় ১৯৬ হাদীস নং ৩০৮২; মুসলিম ৪৪/১১ হাঃ ২৪২৭) [আল লু'লু ওয়াল মারজান : ১৫৭২]
হাদিসের মান : সহিহ হাদিস