
حديث أَنَسٍ عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، قَالَ: سَأَلْتُ أَنَسًا أَخَضَبَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: لَمْ يَبْلُغِ الشّيْبَ إِلاَّ قَلِيلاً
মুহাম্মাদ ইবনু সীরীন (রহঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আমি আনাস (রাঃ)-কে জিজ্ঞেস করলাম যে, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কি খিযাব লাগিয়েছেন? তিনি বললেনঃ বার্ধক্য তাঁকে অতি সামান্যই পেয়েছিল। (বুখারী পর্ব ৭৭ অধ্যায় ৬৬ হাদীস নং ৫৮৯৪; মুসলিম ৪৩/২৯ হাঃ ২৩৩৮) [আল লু'লু ওয়াল মারজান : ১৫১০]
হাদিসের মান : সহিহ হাদিস

حديث أَبِي جُحَيْفَةَ السُّوَائِيِّ، قَالَ: رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَرَأَيْتُ بَيَاضًا مِنْ تَحْتِ شَفَتِهِ السُّفْلَى، الْعَنْفَقَةَ
আবূ জুহাইফাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আমি আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে দেখেছি আর তাঁর নীচ ঠোঁটের নিম্নভাগে দাড়িতে সামান্য সাদা চুল দেখেছি। (বুখারী পর্ব ৬১ অধ্যায় ২৩ হাদীস নং ৩৫৪৫; মুসলিম ৪৩/২৯ হাঃ ২৩৪২) [আল লু'লু ওয়াল মারজান : ১৫১১]
হাদিসের মান : সহিহ হাদিস

حديث أَبِي جُحَيْفَةَ رضي الله عنه، قَالَ: رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانَ الْحَسَنُ بْنُ عَلِيٍّ، عَلَيْهِمَا السَّلاَمُ، يُشْبِهُهُ
আবূ জুহাইফাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে দেখেছি। হাসান ইব্নু ‘আলী (রাঃ) ছিলেন তাঁরই সদৃশ। (বুখারী পর্ব ৬১ অধ্যায় ২৩ হাদীস নং ৩৫৪৪; মুসলিম ৪৩/২৯ হাঃ২৩৪২) [আল লু'লু ওয়াল মারজান : ১৫১২]
হাদিসের মান : সহিহ হাদিস