
حديث أَنَسٍ، قَالَ: كَانَ شَعَرُ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجِلاً لَيْسَ بِالسَّبِطِ وَلاَ الْجَعْدِ، بَيْنَ أُذُنَيْهِ وَعَاتِقِهِ
ক্বাতাদাহ (রহঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আমি আনাস ইবনু মালিক (রাঃ)-কে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর চুল সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেনঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর চুল মধ্যম ধরনের ছিল- না একেবারে সোজা লম্বা, না অতি কোঁকড়ান। আর তা ছিল দু’কান ও দু’কাঁধের মধ্যবর্তী স্থান পর্যন্ত। (বুখারী পর্ব ৭৭ অধ্যায় ৬৮ হাদীস নং ৫৯০৫; মুসলিম ৪৩/২৬ হাঃ২৩৩৮) [আল লু'লু ওয়াল মারজান : ১৫০৮]
হাদিসের মান : সহিহ হাদিস

حديث أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَضْرِبُ شَعَرُهُ مَنْكِبَيْهِ
আনাস (রাঃ) থেকে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর মাথার চুল (কখনও কখনও) কাঁধ পর্যন্ত লম্বা হতো। (বুখারী পর্ব ৭৭ অধ্যায় ৬৮ হাদীস নং ৫৯০৩ ; মুসলিম ৪৩/২৬, হাঃ ২৩৩৮) [আল লু'লু ওয়াল মারজান : ১৫০৯]
হাদিসের মান : সহিহ হাদিস