(৪৮৬) ফাযায়েল [হাদিসের সীমা (১৪৬৮-১৫৩৯), সর্বমোট হাদিসঃ ৭২টি]

৪৩/২২. [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ৩৬টি]


নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর ঘামের সুগন্ধি এবং তদ্‌দ্বারা বারাকাত গ্রহণ।




41382 OK

(১৫০৪)

সহিহ হাদিস

حديث أَنَسٍ، أَنَّ أُمَّ سُلَيْمٍ كَانَتْ تَبْسُطُ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نِطَعًا فَيَقِيلُ عِنْدَهَا عَلَى ذلِكَ النِّطَعِ قَالَ: فَإِذَا نَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخَذَتْ مِنْ عَرَقِهِ وَشَعَرِهِ فَجَمَعَتْهُ فِي قَارُورَةٍ، ثُمَّ جَمَعَتْهُ فِي سُكٍّ


আনাস (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, উম্মু সুলায়ম (রাঃ) নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর জন্য চামড়ার বিছানা বিছিয়ে দিতেন এবং তিনি সেখানেই ঐ চামড়ার বিছানার উপর কায়লুলা করতেন। এরপর তিনি যখন ঘুম থেকে উঠতেন, তখন তিনি তাঁর শরীরের কিছুটা ঘাম ও চুল সংগ্রহ করতেন এবং তা একটা শিশির মধ্যে জমাতেন এবং পরে ‘সুক্ক’ নামীয় সুগন্ধির মধ্যে মিশাতেন।

রাবী বর্ণনা করেন যে, আনাস ইবনু মালিক-এর ওফাতের সময় ঘনিয়ে আসলে, তিনি আমাকে অসিয়ত করলেনঃ যেন ঐ সুক্ক থেকে কিছুটা তাঁর সুগন্ধির মধ্যে মিশিয়ে দেয়া হয়। সুতরাং তা তাঁর সুগন্ধির মধ্যে মিশিয়ে দেয়া হয়েছিল। (বুখারী পর্ব ৭৯ অধ্যায় ৪১ হাদীস নং ৬২৮১) [আল লু'লু ওয়াল মারজান : ১৫০৪]


হাদিসের মান : সহিহ হাদিস