(৪৮৬) ফাযায়েল [হাদিসের সীমা (১৪৬৮-১৫৩৯), সর্বমোট হাদিসঃ ৭২টি]

৪৩/১৬. [মোট হাদিসঃ ২টি] [অবশিষ্ট হাদিসঃ ৪১টি]


নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ছিলেন অত্যন্ত লাজুক স্বভাবের।




41377 OK

(১৪৯৯)

সহিহ হাদিস

حديث أَبِي سَعِيدٍ الْخدْرِيِّ رضي الله عنه، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَشَدَّ حَيَاءً مِنْ الْعَذْرَاءِ فِي خِدْرِهَا


আবূ সা‘ঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) গৃহবাসিনী পর্দানশীন কুমারীদের চেয়েও বেশি লজ্জাশীল ছিলেন। (বুখারী পর্ব ৬১ অধ্যায় ২৩ হাদীস নং ৩৫৬২; মুসলিম ৪৩/১৬ হাঃ ২৩২০) [আল লু'লু ওয়াল মারজান : ১৪৯৯]


হাদিসের মান : সহিহ হাদিস



41378 OK

(১৫০০)

সহিহ হাদিস

حديث عَبْدِ اللهِ بْنٍ عَمْرِو، قَالَ: لَمْ يَكُنِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاحِشًا [ص: 104] وَلاَ مُتَفَحِّشًا وَكَانَ يَقُولُ: إِنَّ مِنْ خِيَارِكُمْ أَحْسَنَكُمْ أَخْلاَقًا


‘আবদুল্লাহ ইব্‌নু ‘আম্‌র (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) অশ্লীল ভাষী ও অসদাচরণের অধিকারী ছিলেন না। তিনি বলতেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তিই সর্বোত্তম যে নৈতিকতায় সর্বোত্তম। (বুখারী পর্ব ৬১ অধ্যায় ২৩ হাদীস নং ৩৫৫৯; মুসলিম ৪৩/১৬ হাঃ ২৩২১) [আল লু'লু ওয়াল মারজান : ১৫০০]


হাদিসের মান : সহিহ হাদিস