(৪৮৬) ফাযায়েল [হাদিসের সীমা (১৪৬৮-১৫৩৯), সর্বমোট হাদিসঃ ৭২টি]

৪৩/১০. [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ৫২টি]


উহূদের যুদ্ধে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর পক্ষে জিব্‌রীল ও মীকাঈল (‘আ.)-এর যুদ্ধ করার বর্ণনা।




41366 OK

(১৪৮৮)

সহিহ হাদিস

حديث سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ رضي الله عنه، قَالَ: رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ أُحُدٍ، وَمَعَهُ رَجُلاَنِ يُقَاتِلاَنِ عَنْهُ، عَلَيْهِمَا ثِيَابٌ بِيضٌ، كَأَشَدِّ الْقِتَالِ، مَا رَأَيْتهُمَا قَبْلُ وَلاَ بَعْدُ


সা‘দ ইবনু আবূ ওয়াক্কাস (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, উহুদের দিন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সঙ্গে আমি আরো দু’ ব্যক্তিকে দেখলাম, যারা সাদা পোশাকে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর পক্ষে তুমুল যুদ্ধ করছে। আমি তাদেরকে আগেও দেখিনি আর পরেও দেখিনি। (বুখারী পর্ব ৬৪ অধ্যায় ১৮ হাদীস নং ৪০৫৪; মুসলিম ৪৩/১০, হাঃ ২৩০৬) [আল লু'লু ওয়াল মারজান : ১৪৮৮]


হাদিসের মান : সহিহ হাদিস