(৪৮৫) স্বপ্ন [হাদিসের সীমা (১৪৫৬-১৪৬৭), সর্বমোট হাদিসঃ ১২টি]

০/০ [মোট হাদিসঃ ৫টি] [অবশিষ্ট হাদিসঃ ১২টি]


স্বপ্ন




41334 OK

(১৪৫৬)

সহিহ হাদিস

حديث أَبِي قَتَادَةَ، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: الرُّؤْيَا مِنَ اللهِ وَالْحُلُمُ مِنَ الشَّيْطَانِ، فَإِذَا رَأَى أَحَدُكُمْ شَيْئًا يَكْرَهُهُ فَلْيَنْفِثْ، حِينَ يَسْتَيْقِظ، ثَلاَثَ مَرَّاتٍ، وَيَتَعَوّذْ مِنْ شَرِّهَا، فَإِنَّهَا لاَ تَضُرُّهُ


আবূ ক্বাতাদাহ (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছিঃ ভাল স্বপ্ন আল্লাহ্‌র পক্ষ থেকে হয়, আর মন্দ স্বপ্ন হয় শয়তানের পক্ষ থেকে। সুতরাং তোমাদের কেউ যদি এমন কিছু স্বপ্ন দেখে যা তার কাছে খারাপ মনে হয়, তা হলে সে যখন ঘুম থেকে জেগে ওঠে যেন তিনবার থুথু ফেলে এবং এর অনিষ্ট থেকে পানাহ চায়। কেননা, তা হলে এ তার কোন ক্ষতি করবে না। (বুখারী পর্ব ৭৬ অধ্যায় ৩৯ হাদীস নং ৫৭৪৭; মুসলিম পর্ব ৪২/ হাঃ ২২৬১) [আল লু'লু ওয়াল মারজান : ১৪৫৬]


হাদিসের মান : সহিহ হাদিস



41335 OK

(১৪৫৭)

সহিহ হাদিস

حديث أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِذَا اقْتَرَبَ الزَّمَان لَمْ تَكَدْ تَكْذِبُ رُؤْيَا الْمُؤْمِنِ، وَرُؤْيَا الْمُؤْمِنِ جُزْءٌ مِنْ سِتَّةٍ وَأَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ


আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যখন ক্বিয়ামাত নিকটবর্তী হয়ে যাবে তখন মু’মিনের স্বপ্ন খুব কমই অবাস্তবায়িত থাকবে। আর মু’মিনের স্বপ্ন নবুয়তের ছেচল্লিশ ভাগের এক ভাগ। (বুখারী পর্ব ৯১ অধ্যায় ২৬ হাদীস নং ৭০১৭; মুসলিম পর্ব ৪২/ হাঃ ২২৬৩) [আল লু'লু ওয়াল মারজান : ১৪৫৭]


হাদিসের মান : সহিহ হাদিস



41336 OK

(১৪৫৮)

সহিহ হাদিস

حديث عُبَادَة بْنِ الصَّامِتِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: رُؤْيَا الْمُؤْمِنِ جُزْءٌ مِنْ سِتَّةٍ وَأَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ


‘উবাদাহ ইব্‌নু সামিত (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেছেনঃ মু’মিনের স্বপ্ন নবুয়তের ছেচল্লিশ ভাগের এক ভাগ। (বুখারী পর্ব ৯১ অধ্যায় ৪ হাদীস নং ৬৯৮৭; মুসলিম পর্ব ৪২/ হাঃ ২২৬৪) [আল লু'লু ওয়াল মারজান : ১৪৫৮]


হাদিসের মান : সহিহ হাদিস



41337 OK

(১৪৫৯)

সহিহ হাদিস

حديث أَنَسٍ رضي الله عنه، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: رُؤْيَا الْمُؤْمِنِ جُزْءٌ مِنْ سِتَّةٍ وَأَرْبَعِين جُزْءًا مِنَ النُّبُوَّةِ


আনাস (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ মু’মিনের স্বপ্ন নবুয়তের ছেচল্লিশ ভাগের এক ভাগ। (বুখারী পর্ব ৯১ অধ্যায় ১০ হাদীস নং ৬৯৯৪; মুসলিম ৪২ হাঃ ২২৬৪) [আল লু'লু ওয়াল মারজান : ১৪৫৯]


হাদিসের মান : সহিহ হাদিস



41338 OK

(১৪৬০)

সহিহ হাদিস

حديث أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: رُؤْيَا الْمُؤْمِنِ جُزْءٌ مِنْ سِتَّةٍ وَأَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ


আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিতঃ

রসূলূল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ মু’মিনের স্বপ্ন নবুয়তের ছেচল্লিশ ভাগের এক ভাগ। (বুখারী পর্ব ৯১ অধ্যায় ৪ হাদীস নং ৬৯৮৮; মুসলিম পর্ব ৪২/ হাঃ ২২৬৩) [আল লু'লু ওয়াল মারজান : ১৪৬০]


হাদিসের মান : সহিহ হাদিস