(৪৮৪) কবিতা [হাদিসের সীমা (১৪৫৪-১৪৫৫), সর্বমোট হাদিসঃ ২টি]

১/১ [মোট হাদিসঃ ২টি] [অবশিষ্ট হাদিসঃ ২টি]


কবিতা




41332 OK

(১৪৫৪)

সহিহ হাদিস

حديث أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَصْدَقُ كَلِمَةٍ قَالَهَا الشَّاعِر، كَلِمَةُ لَبِيدٍ أَلاَ كُلُّ شَيْءٍ مَا خَلاَ اللهَ بَاطِلُ وَكَادَ أُمَيَّةُ بْنُ أَبِي الصَّلْتِ أَنْ يُسْلِمَ


আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, কবিরা যে সব কথা বলেছেন, তার মধ্যে কবি লাবীদের কথাটাই সবচেয়ে অধিক সত্য কথা। (তিনি বলেছেন) শোন! আল্লাহ ব্যতীত সব কিছুই বাতিল। তিনি আরও বলেছেন, কবি উমাইয়াহ ইবনু সাল্‌ত ইসলাম গ্রহণের কাছাকাছি হয়ে গিয়েছিল। (বুখারী পর্ব ৭৮ অধ্যায় ৯০ হাদীস নং ৬১৪৭; মুসলিম পর্ব ৪১/ হাঃ ২২৫৬) [আল লু'লু ওয়াল মারজান : ১৪৫৪]


হাদিসের মান : সহিহ হাদিস



41333 OK

(১৪৫৫)

সহিহ হাদিস

حديث أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لأَنْ يَمْتَلِىءَ جَوفُ رَجُلٍ قَيْحًا يَرِيهِ، خَيْرٌ مِنْ أَنْ يَمْتَلِىءَ شِعْرًا


আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ কোন ব্যক্তির পেট কবিতা দিয়ে ভর্তি হওয়ার চেয়ে এমন পুঁজে ভর্তি হওয়া উত্তম, যা তোমাদের পেটকে ধ্বংস করে ফেলে। (বুখারী পর্ব ৭৮ অধ্যায় ৯২ হাদীস নং ৬১৫৫; মুসলিম পর্ব ৪১/ হাঃ ২২৫৭) [আল লু'লু ওয়াল মারজান : ১৪৫৫]


হাদিসের মান : সহিহ হাদিস