
حديث عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: لاَ يَقُولَنَّ أَحَدُكُمْ خَبُثَتْ نَفْسِي، وَلكِنْ لِيَقُلْ لَقِسَتْ نَفْسِي
আয়িশাহ (রাঃ) থেকে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ সাবধান! তোমাদের কেউ যেন এ কথা না বলে যে, আমার আত্মা খবীস হয়ে গেছে। তবে এ কথা বলতে পারে যে, আমার আত্মা কলুষিত হয়ে গেছে। (বুখারী পর্ব ৭৮ অধ্যায় ১০০ হাদীস নং ৬১৭৯; মুসলিম ৪০/৪০, হাঃ ২২৫০) [আল লু'লু ওয়াল মারজান : ১৪৫২]
হাদিসের মান : সহিহ হাদিস

حديث سَهْلِ بْنِ حُنَيْفٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: لاَ يَقُولَنَّ أَحَدُكُمْ خَبُثَتْ نَفْسِي، وَلكِنْ لِيَقُلْ لَقِسَتْ نَفْسِي
সাহল (রাঃ) থেকে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ সাবধান! তোমাদের কেউ যেন এ কথা না বলে, আমার আত্মা ‘খবীস’ হয়ে গেছে। বরং সে বলবেঃ আমার আত্মা কলুষিত হয়েছে। (বুখারী পর্ব ৭৮ অধ্যায় ১০০ হাদীস নং ৬১৮০; মুসলিম ৪০/৪, হাঃ ২২৫১) [আল লু'লু ওয়াল মারজান : ১৪৫৩]
হাদিসের মান : সহিহ হাদিস