(৪৮৩) সৌজন্যমূলক কথা বলা ইত্যাদি [হাদিসের সীমা (১৪৪৯-১৪৫৩), সর্বমোট হাদিসঃ ৫টি]

৪০/২. [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ৪টি]


আঙ্গুরের নাম কারাম বলা মাকরূহ।




41328 OK

(১৪৫০)

সহিহ হাদিস

حديث أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: وَيَقُولُونَ الْكَرْمُ إِنَّمَا الْكَرْمُ قَلبُ الْمُؤْمِنِ


আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ লোকেরা (আঙ্গুরকে) ‘কারম’ বলে, কিন্তু আসলে ‘কারম’ হলো মু’মিনের অন্তর। (বুখারী পর্ব ৭৮ অধ্যায় ১০২ হাদীস নং ৬১৮৩; মুসলিম ৪০/২ হাঃ ২২৪৬) [আল লু'লু ওয়াল মারজান : ১৪৫০]


হাদিসের মান : সহিহ হাদিস