(৪৮৩) সৌজন্যমূলক কথা বলা ইত্যাদি [হাদিসের সীমা (১৪৪৯-১৪৫৩), সর্বমোট হাদিসঃ ৫টি]

৪০/১. [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ৫টি]


যুগকে গালি দেয়া নিষিদ্ধ।




41327 OK

(১৪৪৯)

সহিহ হাদিস

حديث أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: قَالَ اللهُ عَزَّ وَجَلَّ يُؤْذِينِي ابْنُ آدَمَ، يَسُبُّ الدَّهْرَ، وَأَنَا الدَّهْرُ، بِيَدِي الأَمْرُ، أُقَلِّبُ اللَّيْلَ وَالنَّهَارَ


আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলছেন, আল্লাহ্ বলেন, আদাম সন্তানরা আমাকে কষ্ট দেয়। তারা যমানাকে গালি দেয়; অথচ আমিই যমানা। আমার হাতেই সকল ক্ষমতা; রাত ও দিন আমিই পরিবর্তন করি। [বুখারী পর্ব ৬৫ সূরা (৪৫) আল জাসিয়াহ অধ্যায় ১ হাদীস নং ৪৮২৬; মুসলিম ৪০/১, হাঃ ২২৪৬] [আল লু'লু ওয়াল মারজান : ১৪৪৯]


হাদিসের মান : সহিহ হাদিস