(৪৭৫) জিহাদ [হাদিসের সীমা (১১২৯-১১৯২), সর্বমোট হাদিসঃ ৬৪টি]

৩২/৪৯. [মোট হাদিসঃ ৪টি] [অবশিষ্ট হাদিসঃ ৫টি]


নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর যুদ্ধের সংখ্যা।




41066 OK

(১১৮৮)

সহিহ হাদিস

حديث عَبْدِ اللهِ بْنِ يَزِيدَ الأَنْصَارِيِّ، أَنَّهُ خَرَجَ، وَخَرَجَ مَعَهُ الْبَرَاءُ بْنُ عَازِبٍ وَزَيْدُ بْنُ أَرْقَمَ، فَاسْتَسْقَى، فَقَامَ بِهِمْ عَلَى رِجْلَيْهِ، عَلَى غَيْرِ مِنْبَرٍ، فَاسْتَغْفَرَ [ص: 238] ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ، يَجْهَرُ بِالْقِرَاءَةِ، وَلَمْ يُؤَذِّنْ وَلَمْ يُقِمْ


আবূ ইসহাক (রহ.) থেকে বর্ণিতঃ

‘আবদুল্লাহ্ ইব্‌নু ইয়াযীদ আনসারী (রাঃ) বের হলেন এবং, বারাআ ইব্‌নু ‘আযিব ও যায়দ ইব্‌নু আরকাম (রাঃ) ও তাঁর সঙ্গে বের হলেন। তিনি মিম্বার ছাড়াই পায়ের উপরে দাঁড়িয়ে তাঁদের সঙ্গে নিয়ে বৃষ্টির জন্য দু‘আ করলেন। অতঃপর ইস্তিগফার করে আযান ও ইকামাত ব্যতীত সশব্দে কিরাআত পড়ে দু‘ রাক‘আত সলাত আদায় করেন। (বুখারী পর্ব ১৫ অধ্যায় ১৫ হাদীস নং ১০২২; মুসলিম ৩২/৪৯, হাঃ ১২২৫) [আল লু'লু ওয়াল মারজান : ১১৮৮]


হাদিসের মান : সহিহ হাদিস



41067 OK

(১১৮৯)

সহিহ হাদিস

حديث زَيْدِ بْنِ أَرْقَمَ عَنْ أَبِي إِسْحقَ، قَالَ: كُنْتُ إِلَى جَنْبِ زَيْدِ بْنِ أَرْقَمَ، فَقِيلَ لَهُ: كَمْ غَزَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ غَزْوَةٍ قَالَ: تِسْعَ عَشْرَةَ قِيلَ: كَمْ غَزَوْتَ أَنْتَ مَعَهُ قَالَ: سَبْعَ عَشْرَةَ، قُلْتُ: فَأَيُّهُمْ كَانَتْ أَوَّلَ قَالَ: الْعُسَيْرَةُ أَوِ الْعُشَيْرُ


আবূ ইসহাক (রহ.) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, আমি যায়দ ইব্‌নু আরকামের পাশে ছিলাম। তখন তাকে জিজ্ঞেস করা হল, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কয়টি যুদ্ধ করেছেন? তিনি বললেন, ঊনিশটি। আবার জিজ্ঞেস করা হল কয়টি যুদ্ধে তাঁর সঙ্গে ছিলেন? তিনি বললেন, সতেরটিতে। বললাম, এসব যুদ্ধের কোন্টি সর্বপ্রথম সংঘটিত হয়েছিল? তিনি বললেন, ‘উশায়র বা ‘উশাইরাহ। (বুখারী পর্ব ৬৪ অধ্যায় ১ হাদীস নং ৩৯৪৯; মুসলিম ৩২/৩৫, হাঃ ১২৫৪) [আল লু'লু ওয়াল মারজান : ১১৮৯]


হাদিসের মান : সহিহ হাদিস



41068 OK

(১১৯০)

সহিহ হাদিস

حديث بُرَيْدَةَ، أَنَّهُ غَزَا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سِتَّ عَشْرَةَ غَزْوَة


বুরাইদাহ (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, তিনি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সঙ্গে ষোলটি যুদ্ধে অংশ নিয়েছিলেন। (বুখারী পর্ব ৬৪ অধ্যায় ৯০ হাদীস নং ৪৪৭৩; মুসলিম ৩২/৪৯, হাঃ ১৮১৪) [আল লু'লু ওয়াল মারজান : ১১৯০]


হাদিসের মান : সহিহ হাদিস



41069 OK

(১১৯১)

সহিহ হাদিস

حديث سَلَمَةَ بْنِ الأَكْوَعِ، قَالَ: غَزَوْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَبْعَ غَزَوَاتٍ، وَخَرَجْتُ فِيمَا يَبْعَثُ مِنَ الْبُعُوثِ تِسْعَ غَزَوَاتٍ: مَرَّةً عَلَيْنَا أَبُو بَكْرٍ، وَمَرَّةً عَلَيْنَا أُسَامَةُ


সালামাহ ইবনু আকওয়া‘ (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সঙ্গে সাতটি যুদ্ধে অংশগ্রহণ করেছি। আর তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যেসব অভিযান প্রেরণ করেছেন তন্মধ্যে নয়টি অভিযানে আমি অংশ নিয়েছি। এসব অভিযানে একবার আবূ বকর (রাঃ) আমাদের অধিনায়ক থাকতেন, আরেকবার উসামাহ (রাঃ) আমাদের অধিনায়ক থাকতেন। (বুখারী পর্ব ৬৪ অধ্যায় ৪৬ হাদীস নং ৪২৭০; মুসলিম ৩২/৪৯, হাঃ ১৮১৫) [আল লু'লু ওয়াল মারজান : ১১৯১]


হাদিসের মান : সহিহ হাদিস