(৪৭৫) জিহাদ [হাদিসের সীমা (১১২৯-১১৯২), সর্বমোট হাদিসঃ ৬৪টি]

৩২/৪১. [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ১৫টি]


আবূ জাহল হত্যা।




41056 OK

(১১৭৮)

সহিহ হাদিস

حديث أَنَسٍ رضي الله عنه، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَوْمَ بَدْرٍ: مَنْ يَنْظُرُ مَا فَعَلَ أَبُو جَهْلٍ فَانْطَلَقَ ابْنُ مَسْعُودٍ، فَوَجَدَهُ قَدْ ضَرَبَهُ ابْنَا عَفْرَاءَ، حَتَّى بَرَدَ فَأَخَذَ بِلِحْيَتِهِ فَقَالَ: أَنْتَ أَبَا جَهْلٍ قَالَ: وَهَلْ فَوْقَ رَجُلٍ قَتَلَهُ قَوْمُهُ، أَوْ قَالَ: قَتَلْتُمُوهُ


আনাস (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেছেন, (বাদরের দিন) নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, আবূ জাহলের কী অবস্থা হল কেউ তা দেখতে পার কি? তখন ইব্‌নু মাস‘ঊদ (রাঃ) বের হলেন এবং দেখতে পেলেন যে, ‘আফরার দুই পুত্র তাকে এমনিভাবে মেরেছে যে, মুমূর্ষু অবস্থায় মাটিতে পড়ে আছে। রাবী বলেনঃ ‘আবদুল্লাহ ইব্‌নু মাস‘ঊদ (রাঃ) তার দাড়ি ধরে বললেন, তুমিই কি আবূ জাহল? আবূ জাহল বললঃ সেই লোকটির চেয়ে উত্তম আর কেউ আছে কি যাকে তার গোত্রের লোকেরা হত্যা করল অথবা বলল তোমরা যাকে হত্যা করলে? (বুখারী পর্ব ৬৪ অধ্যায় ৮ হাদীস নং ৩৯৬২; মুসলিম ৩২/৪১, হাঃ ১৮০০) [আল লু'লু ওয়াল মারজান : ১১৭৮]


হাদিসের মান : সহিহ হাদিস