(৪৭৫) জিহাদ [হাদিসের সীমা (১১২৯-১১৯২), সর্বমোট হাদিসঃ ৬৪টি]

৩২/৯. [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ৫৪টি]


নৈশ আক্রমণে অনিচ্ছায় নারী ও শিশুদের হত্যা জায়িয।




41017 OK

(১১৩৯)

সহিহ হাদিস

حديث الصَّعْبِ بْنِ جَثَّامَةَ، قَالَ: مَرَّ بِيَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالأَبْوَاءِ أَوْ بِوَدَّانَ، وَسُئِلَ عَنْ أَهْلِ الدَّارِ يُبَيَّتُونَ مِنَ الْمُشْرِكِينَ، فيُصَابُ مِنْ نِسَائِهِمْ وَذَرَارِيِّهِمْ قَالَ: هُمْ مِنْهُمْ


সা‘ব ইব্‌নু জাস্‌সামাহ (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আবওয়া অথবা ওয়াদ্দান নামক স্থানে আমার কাছ দিয়ে অতিক্রম করেন। তখন তাঁকে জিজ্ঞেস করা হল, যে সকল মুশরিকদের সঙ্গে যুদ্ধ হচ্ছে, যদি রাত্রিকালীন আক্রমণে তাদের মহিলা ও শিশুরা নিহত হয়, তবে কী হবে? আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, তারাও তাদেরই অন্তর্ভুক্ত। (বুখারী পর্ব ৫৬ অধ্যায় ১৪৬ হাদীস নং ৩০১৩; মুসলিম ৩২/৯ হাঃ ১৭৪৫) [আল লু'লু ওয়াল মারজান : ১১৩৯]


হাদিসের মান : সহিহ হাদিস