
حديث ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: إِنَّ الْغَادِرَ يُنْصَبُ لَهُ لِوَاءٌ يَوْمَ الْقِيَامَةِ فَيُقَالُ: هذِهِ غَدْرَةُ فُلاَنِ بْنِ فُلاَنٍ
ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ প্রতিজ্ঞা ভঙ্গকারীর জন্য ক্বিয়ামাত দিবসে একটা পতাকা স্থাপন করা হবে। আর বলা হবে যে, এটা অমুকের পুত্র অমুকের বিশ্বাসঘাতকতার নিদর্শন। (বুখারী পর্ব ৭৮ অধ্যায় ৯৯ হাদীস নং ৬১৭৮; মুসলিম ৩২/৪, হাঃ ১৭৬৫) [আল লু'লু ওয়াল মারজান : ১১৩২]
হাদিসের মান : সহিহ হাদিস

حديث عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: لِكُلِّ غَادِرٍ لِوَاءٌ يَوْمَ الْقِيَامَةِ، يُنْصَبُ يَوْمَ الْقِيَامَةِ يُعْرَفُ بِهِ
আবদুল্লাহ ইব্নু মাস‘ঊদ থেকে বর্ণিতঃ
আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, প্রত্যেক ওয়া‘দা ভঙ্গকারীর জন্য ক্বিয়ামাতের দিন একটি পতাকা হবে এবং তা দিয়ে তার পরিচয় দেয়া হবে। (বুখারী পর্ব ৫৮ অধ্যায় ২২ হাদীস নং ৩১৮৬-৩১৮৭; মুসলিম ৩২/৪ হাঃ ১৭৩৬) [আল লু'লু ওয়াল মারজান : ১১৩৩]
হাদিসের মান : সহিহ হাদিস