(৪৭৫) জিহাদ [হাদিসের সীমা (১১২৯-১১৯২), সর্বমোট হাদিসঃ ৬৪টি]

৩২/৩. [মোট হাদিসঃ ২টি] [অবশিষ্ট হাদিসঃ ৬৩টি]


সহজ আচরণের নির্দেশ ও অনীহা সৃষ্টি নিষিদ্ধ।




41008 OK

(১১৩০)

সহিহ হাদিস

حديث أَبِي مُوسى وَمُعَاذٍ عَنْ سَعِيدِ بْنِ أَبِي بُرْدَةَ عَنْ أَبِيهِ، قَالَ: بَعَثَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَدَّهُ أَبَا موسى وَمُعَاذًا إِلَى الْيَمَنِ، فَقَالَ: يَسِّرَا وَلاَ تُعَسِّرَا، وَبَشِّرَا وَلاَ تُنَفِّرَا، وَتَطَاوَعَا


আবূ বুরদাহ (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, তার দাদা আবূ মূসা ও মু‘আয (রাঃ)-কে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) (শাসক হিসেবে) ইয়ামানে পাঠালেন। এ সময় তিনি বললেন, তোমরা লোকজনের সঙ্গে সহজ আচরণ করবে। কখনো কঠিন আচরণ করবে না। মানুষের মনে সুসংবাদের মাধ্যমে উৎসাহ সৃষ্টি করবে। কখনো তাদের মনে অনীহা সৃষ্টি করবে না এবং একে অপরকে মেনে চলবে। (বুখারী পর্ব ৬৪ অধ্যায় ৬১ হাদীস নং ৪৩৪৪-৪৩৪৫; মুসলিম ৩২/৩ হাঃ ১৭৩৩) [আল লু'লু ওয়াল মারজান : ১১৩০]


হাদিসের মান : সহিহ হাদিস



41009 OK

(১১৩১)

সহিহ হাদিস

حديث أَنَسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: يَسِّرُوا وَلاَ تعَسِّرُوا، وَبَشِّرُوا وَلاَ تُنَفِّرُوا


আনাস (রাঃ) থেকে বর্ণিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমরা সহজ পন্থা অবলম্বন কর, কঠিন পন্থা অবলম্বন করো না, মানুষকে সুসংবাদ দাও, বিরক্তি সৃষ্টি করো না। (বুখারী পর্ব ৩ অধ্যায় ১১ হাদীস নং ৬৯; মুসলিম ৩২/৩ হাঃ ১৭৩৪) [আল লু'লু ওয়াল মারজান : ১১৩১]


হাদিসের মান : সহিহ হাদিস