(৪৭২) হুদুদ [হাদিসের সীমা (১০৯৭-১১১২), সর্বমোট হাদিসঃ ১৬টি]

২৯/১. [মোট হাদিসঃ ৩টি] [অবশিষ্ট হাদিসঃ ১৬টি]


চুরির হাদ ও তার নিসাব (শাস্তি দানের জন্য অপরাধের সর্বনিম্ন পরিণাম)




40975 OK

(১০৯৭)

সহিহ হাদিস

حديث عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: تُقْطَعُ يَدُ السَّارِقِ فِي رُبُعِ دِينَارٍ أخرجه البخاري في 86 كتاب الحدود: 13 باب قول الله تعالى (والسارق والسارقة فاقطعوا أيديهما)


আয়িশাহ (রাঃ) থেকে বর্ণিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ সিকি দীনার চুরি করায় হাত কাটা হবে। (বুখারী পর্ব ৮৬ অধ্যায় ১৩ হাদীস নং ৬৭৯০; মুসলিম ২৯/১, হাঃ ১৬৮৪) [আল লু'লু ওয়াল মারজান : ১০৯৭]


হাদিসের মান : সহিহ হাদিস



40976 OK

(১০৯৮)

সহিহ হাদিস

حديث عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، قَالَ: قَطَعَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَ سارِقٍ فِي مِجَنٍّ ثَمَنُهُ ثَلاَثَةُ دَرَاهِمَ


উমার (রাঃ) থেকে বর্ণিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তিন দিরহাম মূল্যমানের ঢাল চুরি করার অপরাধে চোরের হাত কর্তন করেছেন। (বুখারী পর্ব ৮৬ অধ্যায় ১৩ হাদীস নং ৬৭৯৮; মুসলিম ২৯/১, হাঃ ১৬৮৬) [আল লু'লু ওয়াল মারজান : ১০৯৮]


হাদিসের মান : সহিহ হাদিস



40977 OK

(১০৯৯)

সহিহ হাদিস

حديث أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: لَعَنَ اللهُ السَّارِقَ، يَسْرِقُ الْبَيْضَةَ فَتُقْطَعُ يَدُهُ؛ وَيَسْرِقُ الْحَبْلَ فَتُقْطَعُ يَدُهُ


আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, চোরের উপর আল্লাহ্‌র লা‘নত নিপতিত হয়, যখন সে একটি ডিম চুরি করে এবং এর জন্য তার হাত কাটা যায় এবং সে একটি রশি চুরি করে। এর জন্য তার হাত কাটা যায়। (বুখারী পর্ব ৮৬ অধ্যায় ৭ হাদীস নং ৬৭৮৩; মুসলিম ২৯/১, হাঃ ১৬৮৭) [আল লু'লু ওয়াল মারজান : ১০৯৯]


হাদিসের মান : সহিহ হাদিস