(৪৭০) কসম [হাদিসের সীমা (১০৬৬-১০৮৪), সর্বমোট হাদিসঃ ১৯টি]

২৭/১৩. [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ১টি]


মুদাব্বার গোলাম বিক্রি করা।




40962 OK

(১০৮৪)

সহিহ হাদিস

حديث جَابِرٍ، أَنَّ رَجُلاً مِنَ الأَنْصَارِ دَبَّرَ مَمْلُوكًا لَهُ، وَلَمْ يَكُنْ لَهُ مَالٌ غَيْرُهُ، فَبَلَغَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: مَنْ يَشْتَرِيهِ مِنِّي فَاشْتَرَاهُ نعَيْمُ بْنُ النَّحَّامِ بِثَمَانِمِائَةِ دِرْهَمٍ


জাবির (রাঃ) থেকে বর্ণিতঃ

আনসার সম্প্রদায়ের এক ব্যক্তি তার গোলামকে মুদাব্বীর বানালো। ঐ গোলাম ব্যতীত তার আর কোন মাল ছিল না। খবরটি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে পৌঁছল। তিনি বললেনঃ গোলামটিকে আমার নিকট হতে কে ক্রয় করবে? নু‘আয়ম ইব্‌নু নাহ্‌হাম তাকে আটশ’ দিরহামের বিনিময়ে ক্রয় করে নিল। (বুখারী পর্ব ৮৪ অধ্যায় ৭ হাদীস নং ৬৭১৬; মুসলিম ২৭/১৩, হাঃ ৯৯৭) [আল লু'লু ওয়াল মারজান : ১০৮৪]


হাদিসের মান : সহিহ হাদিস