(৪৭০) কসম [হাদিসের সীমা (১০৬৬-১০৮৪), সর্বমোট হাদিসঃ ১৯টি]

২৭/১. [মোট হাদিসঃ ২টি] [অবশিষ্ট হাদিসঃ ১৯টি]


আল্লাহ তা‘আলার নাম ব্যতীত অন্যের নামে কসম করা নিষেধ।




40944 OK

(১০৬৬)

সহিহ হাদিস

حديث عُمَرَ، قَالَ: قَالَ لِي رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ اللهَ يَنْهَاكُمْ أَنْ تَحْلِفُوا بِآبَائِكُمْ قَالَ عُمَرُ: فَوَاللهِ مَا حَلَفْتُ بِهَا مُنْذَ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، ذَاكِرًا وَلاَ آثِرًا


উমার (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে বলেছেনঃ নিশ্চয়ই আল্লাহ্ তা‘আলা তোমাদের পিতা-পিতামহের নামে কসম করতে নিষেধ করেছেন। ‘উমার (রাঃ) বলেন, আল্লাহ্‌র কসম! যখন থেকে আমি রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে এ কথা বলতে শুনেছি, তখন থেকে আমি স্বেচ্ছায় বা ভুলক্রমে তাদের নামে কসম করিনি। (বুখারী পর্ব ৮৩ অধ্যায় ৪ হাদীস নং ৬৬৪৭; মুসলিম ২৭/১, ১৬৪৬) [আল লু'লু ওয়াল মারজান : ১০৬৬]


হাদিসের মান : সহিহ হাদিস



40945 OK

(১০৬৭)

সহিহ হাদিস

حديث ابْنِ عُمَرَ أَنَّهُ أَدْرَكَ عُمَرَ بْنَ الْخَطَّابِ فِي رَكْبٍ وَهُوَ يَحْلِفُ بِأَبِيهِ، فَنَادَاهُمْ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَلاَ إِنَّ اللهَ يَنْهَاكُمْ أَنْ تَحْلِفُوا بِآبَائِكُمْ، فَمَنْ كَانَ حَالِفًا فَلْيَحْلِفْ بِاللهِ، وَإِلاَّ فَلْيَصْمُتْ


ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি ‘উমার ইবনু খাত্তাব (রাঃ)-কে একদিন আরোহীর মাঝে এমন সময় পেলেন, যখন তিনি তাঁর পিতার নামে কসম খাচ্ছিলেন। তখন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) উচ্চৈঃস্বরে তাদের বললেনঃ জেনে রেখ! আল্লাহ তোমাদের নিজের পিতার নামে কসম খেতে নিষেধ করেছেন। যদি কাউকে খেতেই হয়, তবে সে যেন আল্লাহ্‌র নামেই কসম খায়, অন্যথায় সে যেন চুপ থাকে। (বুখারী পর্ব ৭৮ অধ্যায় ৭৪ হাদীস নং ৬১০৮; মুসলিম ২৭/১, হাঃ ১৬৪৬) [আল লু'লু ওয়াল মারজান : ১০৬৭]


হাদিসের মান : সহিহ হাদিস