(৪৬৯) নাযর [হাদিসের সীমা (১০৬১-১০৬৫), সর্বমোট হাদিসঃ ৫টি]

২৬/১. [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ৫টি]


নাযর পূর্ণ করার নির্দেশ।




40939 OK

(১০৬১)

সহিহ হাদিস

حديث ابْنِ عَبَّاسٍ، أَنَّ سَعْدَ بْنَ عُبَادَةَ رضي الله عنه، اسْتَفْتَى رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: إِنَّ أُمِّي مَاتَتْ وَعَلَيْهَا نَذْرٌ، فَقَالَ: اقْضِهِ عَنْهَا


ইব্‌নু ‘আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃ

সা‘দ্ ইব্‌নু ‘উবাদাহ (রাঃ) রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট জানতে চাইলেন যে, আমার মা মারা গেছেন এবং তার উপর মান্নত ছিল, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তুমি তার পক্ষ থেকে তা পূর্ণ কর। (বুখারী পর্ব ৫৫ অধ্যায় ১৯ হাদীস নং ২৭৬১; মুসলিম ২৬/১ হাঃ ১৬৩৮) [আল লু'লু ওয়াল মারজান : ১০৬১]


হাদিসের মান : সহিহ হাদিস