(৪৬৮) অসীয়াত [হাদিসের সীমা (১০৫২-১০৬০), সর্বমোট হাদিসঃ ৯টি]

২৫/২. [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ৬টি]


সাদাকাহ্র সওয়াব মৃত ব্যক্তির নিকট পৌঁছা।




40933 OK

(১০৫৫)

সহিহ হাদিস

حديث عَائِشَةَ، أَنَّ رَجُلاً قَالَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ أُمِّي افْتُلِتَتْ نَفْسُهَا وأَظُنُّهَا لَوْ تَكَلَّمَتْ تَصَدَّقَتْ، فَهَلْ لَهَا أَجْرٌ إِنْ تَصَدَّقْتُ عَنْهَا قَالَ: نَعَمْ


আয়িশাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, এক ব্যক্তি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -কে বললেন, আমার মায়ের আকস্মিক মৃত্যু ঘটে, কিন্তু আমার বিশ্বাস তিনি (মৃত্যুর পূর্বে) কথা বলতে সক্ষম হলে কিছু সদাকাহ করে যেতেন। এখন আমি তাঁর পক্ষ হতে সদাকাহ করলে তিনি এর প্রতিফল পাবেন কি? তিনি [ন
বী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)] বললেন, হ্যাঁ।(বুখারী পর্ব ২৩ : জানাযা, অধ্যায় ৯৫, হাদীস নং ১৩৮৮; মুসলিম, পর্ব ২৫ : অসীয়াত, অধ্যায় ২, হাঃ ১০০৪) [আল লু'লু ওয়াল মারজান : ১০৫৫]


হাদিসের মান : সহিহ হাদিস