(৪৬৮) অসীয়াত [হাদিসের সীমা (১০৫২-১০৬০), সর্বমোট হাদিসঃ ৯টি]

অসীয়াত [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ৯টি]


অসীয়াত




40930 OK

(১০৫২)

সহিহ হাদিস

حديث عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: مَا حَقُّ امْرِىءٍ مُسْلِمٍ لَهُ شَيْءٌ يُوصِي فِيهِ يَبِيتُ لَيْلَتَيْنِ إِلاَّ وَوَصِيَّتُهُ مَكْتُوبَةٌ عِنْدَهُ


আবদুল্লাহ্ ইব্‌নু ‘উমার (রাঃ) থেকে বর্ণিতঃ

আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)বলেছেন, কোন মুসলিম ব্যক্তির উচিত নয় যে, তার অসীয়াতযোগ্য কিছু (সম্পদ) রয়েছে, সে দু’রাত কাটাবে অথচ তার নিকট তার অসীয়াত লিখিত থাকবে না। (বুখারী, পর্ব ৫৫ : ওয়াসিয়াত, অধ্যায় ১, হাদীস নং ২৭৩৮; মুসলিম, পর্ব ২৫ : অসীয়াত, অধ্যায় আউয়ালুল কিতাব, হাঃ ১৬২৭) [আল লু'লু ওয়াল মারজান : ১০৫২]


হাদিসের মান : সহিহ হাদিস