(৪৬৫) পানি সিঞ্চন [হাদিসের সীমা (৯৯৯-১০৪০), সর্বমোট হাদিসঃ ৪২টি]

২২/৭. [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ৩৩টি]


ধনী ব্যক্তির ঋণ পরিশোধে টাল-বাহানা করা হারাম । অন্যের নিকট ঋণ হাওয়ালা করে দেয়া জায়িয এবং তা সম্পদশালী ব্যক্তির জন্য গ্রহণ করা মুস্তাহাব ।




40886 OK

(১০০৮)

সহিহ হাদিস

حديث أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: مَطْلُ الْغَنِيِّ ظُلْمٌ، فَإِذَا أُتْبِعَ أَحَدُكُمْ عَلَى مَلِيٍّ فَلْيَتَّبِعْ


আবু হুরাইরাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ

আল্লাহ্‌র রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ধনী ব্যক্তির ঋণ পরিশোধে গড়িমসি করা জুলুম। যখন তোমাদের কাউকে (ঋণ পরিশোধের জন্যে) কোন ধনী ব্যক্তির হাওয়ালা করা হয়, তখন সে যেন তা মেনে নেয়। (বুখারী পর্ব ৩৮: /১, হা: ২২৮৮; মুসলিম ২২/৭, হাঃ ১৫৬৪) [আল লু'লু ওয়াল মারজান : ১০০৮]


হাদিসের মান : সহিহ হাদিস