(৪৬০) দুগ্ধপান [হাদিসের সীমা (৯১৬-৯৩৫), সর্বমোট হাদিসঃ ২০টি]

১৭/৩. [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ১৭টি]


দুগ্ধ ভাতিজির সঙ্গে বিবাহ নিষিদ্ধ।




40797 OK

(৯১৯)

সহিহ হাদিস

حديث ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فِي بِنْتِ حَمْزَةَ: لاَ تَحِلُّ لِي، يَحْرُمُ مِنَ الرَّضَاعِ مَا يَحْرُمُ مِنَ النَّسَبِ، هِيَ بِنْتُ أَخِي مِنَ الرَّضَاعَةِ


ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হামযাহর মেয়ে সম্পর্কে বলেছেন, সে আমার জন্য হালাল নয়। কেননা বংশ কারণে যা হারাম হয়, দুধ পানের সম্পর্কের কারণেও তা হারাম হয়, আর সে আমার দুধ ভাইয়ের মেয়ে। (বুখারী পর্ব ৫২ : /৭ হাঃ ২৬৪৫; মুসলিম ১৭/৩, হাঃ ১৪৪৭)। [আল লু'লু ওয়াল মারজান : ৯১৯]


হাদিসের মান : সহিহ হাদিস