(৪৫৯) নিকাহ (বিবাহ) [হাদিসের সীমা (৮৮৪-৯১৫), সর্বমোট হাদিসঃ ৩২টি]

১৬/১৫. [মোট হাদিসঃ ২টি] [অবশিষ্ট হাদিসঃ ১০টি]


দা‘ওয়াত দাতার দা‘ওয়াত গ্রহণের আদেশ।




40784 OK

(৯০৬)

সহিহ হাদিস

حديث عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: إِذَا دُعِي أَحَدُكُمْ إِلَى الْوَلِيمَةِ فَلْيَأْتِهَا


আবদুল্লাহ্ ইব্‌নু ‘উমার (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, তোমাদের কাউকে ওয়ালীমাহর দাওয়াত করলে তা অবশ্যই গ্রহণ করবে। (বুখারী পর্ব ৬৭: /৭১, হাঃ ৫১৭৩; মুসলিম ১৬/১৬, হাঃ ১৪২৯)। [আল লু'লু ওয়াল মারজান : ৯০৬]


হাদিসের মান : সহিহ হাদিস



40785 OK

(৯০৭)

সহিহ হাদিস

حديث أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، أَنَّهُ كَانَ يَقُولُ: شَرُّ الطَّعَامِ طَعَامُ الْوَلِيمَةِ، يُدْعَى لَهَا الأَغْنِيَاءُ وَيُتْرَكُ الْفُقَرَاءُ، وَمَنْ تَرَكَ الدَّعْوَةَ فَقَدْ عَصَى اللهَ وَرَسُولَهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ


আবু হুরায়রাহ (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, যে ওয়ালীমায় শুধুমাত্র ধনীদেরকে দাওয়াত করা হয় এবং গরীবদেরকে দাওয়াত করা হয় না সেই ওয়ালীমা সবচেয়ে নিকৃষ্ট। যে ব্যক্তি দাওয়াত কবুল করে না, সে আল্লাহ্ ও তাঁর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সঙ্গে নাফরমানী করে। (বুখারী পর্ব ৬৭: /৭২, হাঃ ৫১৭৭; মুসলিম ১৬/১৬, হাঃ ১৪৩২)। [আল লু'লু ওয়াল মারজান : ৯০৭]


হাদিসের মান : সহিহ হাদিস