(৪৫৮) হজ্জ [হাদিসের সীমা (৭৩১-৮৮৩), সর্বমোট হাদিসঃ ১৫৩টি]

১৫/৯৫. [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ২টি]


তিন মাসজিদ ছাড়া অন্য কোথাও সফরের প্রস্তুতি নেবে না।




40760 OK

(৮৮২)

সহিহ হাদিস

حديث أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: لاَ تُشَدُّ الرِّحَالُ إِلاَّ إِلَى ثَلاَثَةِ مَسَاجِدَ: الْمَسْجِدِ الْحَرَامِ، وَمَسْجِدِ الرَّسُولِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَمَسْجِدِ الأَقْصى


আবূ হুরায়রাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, মাসজিদুল হারাম, মাসজিদুর রাসূল এবং মাসজিদুল আক্‌সা (বায়তুল মাক্‌দিস) তিনটি মাসজিদ ব্যতীত অন্য কোন মাসজিদে (যিয়ারতের) উদ্দেশে হাওদা বাঁধা যাবে না। (বুখারী পর্ব ২০/১ হাঃ ১১৮৯, মুসলিম পর্ব ১৫/৯৫ হাঃ ১৩৯৭) [আল লু'লু ওয়াল মারজান : ৮৮২]


হাদিসের মান : সহিহ হাদিস