(৪৫৮) হজ্জ [হাদিসের সীমা (৭৩১-৮৮৩), সর্বমোট হাদিসঃ ১৫৩টি]

১৫/৭৩. [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ৩৮টি]


জীবনে হাজ্জ একবার ফার্‌য।




40724 OK

(৮৪৬)

সহিহ হাদিস

حديث أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: دَعُونِي مَا تَرَكْتُكُمْ، إِنَّمَا هَلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ بِسُؤَالِهِمْ وَاخْتِلاَفِهِمْ عَلَى أَنْبِيَائِهِمْ، فَإِذَا نَهَيْتُكُمْ عَنْ شَيْءٍ فَاجْتَنِبُوهُ، وَإِذَا أَمَرْتُكُمْ بِأَمْرٍ فَأْتُوا مِنْهُ مَا اسْتَطَعْتُمْ


আবূ হুরায়রাহ (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেছেনঃ তোমরা আমাকে প্রশ্ন করা থেকে বিরত থাক, যতক্ষণ না আমি তোমাদের কিছু বলি। কেননা, তোমাদের পূর্বে যারা ছিল, তারা তাদের নাবীদের অধিক প্রশ্ন করা ও নাবীদের সাথে মতবিরোধ করার কারণেই ধ্বংস হয়েছে। তাই আমি যখন তোমাদের কোন বিষয়ে নিষেধ করি, তখন তা থেকে বেঁচে থাক। আর যদি কোন বিষয়ে আদেশ করি তাহলে সাধ্যমত পালন কর। (বুখারী পর্ব ৯৬/২ হাঃ ৭২৮৮, মুসলিম পর্ব ১৫/৭৩ হাঃ ১৩৩৭) [আল লু'লু ওয়াল মারজান : ৮৪৬]


হাদিসের মান : সহিহ হাদিস