(৪৫৮) হজ্জ [হাদিসের সীমা (৭৩১-৮৮৩), সর্বমোট হাদিসঃ ১৫৩টি]

১৫/৬৩. [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ৫৪টি]


বুদনা (উট) বেঁধে দাঁড়ান অবস্থায় নাহার করা।




40708 OK

(৮৩০)

সহিহ হাদিস

حديث ابْنِ عُمَرَ (أَنَّهُ) أَتَى عَلَى رَجُلٍ قَدْ أَنَاخَ بَدَنَتَهُ يَنْحَرُهَا، قَالَ: ابْعَثْهَا قِيَامًا مُقَيَّدَةً سُنَّةَ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ


যিয়াদ ইব্‌নু জুবাইর (রহ.) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, আমি ইব্‌নু ‘উমার (রাঃ)-কে দেখেছি যে, তিনি আসলেন এমন এক ব্যক্তির নিকট, যে তার নিজের উটটিকে নহর করার জন্য বসিয়ে রেখেছিল। ইব্‌নু ‘উমার (রাঃ) বললেন, সেটি উঠিয়ে দাঁড়ানো অবস্থায় বেঁধে নাও। (এটা) মুহাম্মদ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সুন্নাত। (বুখারী পর্ব ২৫/১১৮ হাঃ ১৭১৩, মুসলিম পর্ব ১৫/৬৩ হাঃ ১৩২০) [আল লু'লু ওয়াল মারজান : ৮৩০]


হাদিসের মান : সহিহ হাদিস