(৪৫৮) হজ্জ [হাদিসের সীমা (৭৩১-৮৮৩), সর্বমোট হাদিসঃ ১৫৩টি]

১৫/৪৮. [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ৭৩টি]


কুরবানীর দিন মুজদালিফায় ফাজ্‌রের সালাত বেশী অন্ধকারে পড়া মুস্তাহাব। ফাজ্‌র উদিত হওয়ার ব্যাপারে নিশ্চিত হওয়ার পর এ ব্যাপারে বাড়াবাড়ি করাটাও মুস্তাহাব।




40689 OK

(৮১১)

সহিহ হাদিস

حديث عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ، قَالَ: مَا رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، صَلَّى صَلاَةً بِغِيْرِ مِيقَاتِهَا، إِلاَّ صَلاَتَيْنِ: جَمَعَ بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ، وَصَلَّى الْفَجْرَ قَبْلَ مِيقَاتِهَا


‘আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, আমি নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে দু’টি সালাত ব্যতীত আর কোন সালাত তার নির্দিষ্ট সময় ব্যতীত আদায় করতে দেখিনি। তিনি মাগরিব ও ‘ইশা একত্রে আদায় করেছেন এবং ফাজরের সালাত তার ওয়াক্তের আগে আদায় করেছেন। (বুখারী পর্ব ২৫/৯৯ হাঃ ১৬৮২, মুসলিম পর্ব ১৫/৪৮, হাঃ ১২৮৯) [আল লু'লু ওয়াল মারজান : ৮১১]


হাদিসের মান : সহিহ হাদিস