(৪৫৮) হজ্জ [হাদিসের সীমা (৭৩১-৮৮৩), সর্বমোট হাদিসঃ ১৫৩টি]

১৫/৪১. [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ৮৫টি]


ত্বওয়াফকালে কালো পাথরে চুম্বন দেয়া মুস্তাহাব।




40677 OK

(৭৯৯)

সহিহ হাদিস

حديث عُمَرَ رضي الله عنه، أَنَّهُ جَاءَ إِلَى الْحَجَرِ الأَسْوَدِ فَقَبَّلَهُ، فَقَالَ: إِنِّي أَعْلَمُ أَنَّكَ حَجَرٌ لاَ تَضُرُّ وَلاَ تَنْفَعُ، وَلَوْلاَ أَنِّي رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يُقَبِّلَكَ مَا قَبَّلْتكَ


‘উমার (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি হাজ্‌রে আসওয়াদের কাছে এসে তা চুম্বন করে বললেন, আমি অবশ্যই জানি যে, তুমি একখানা পাথর মাত্র, তুমি কারো কল্যাণ বা অকল্যাণ করতে পার না। নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে তোমায় চুম্বন করতে না দেখলে কখনো আমি তোমাকে চুম্বন করতাম না। (বুখারী পর্ব ২৫/৫০ হাঃ ১৫৯৭, মুসলিম পর্ব ১৫/৪১, হাঃ ১২৭০) [আল লু'লু ওয়াল মারজান : ৭৯৯]


হাদিসের মান : সহিহ হাদিস