
حديث ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ يَخْرُجُ مِنْ طَرِيقِ الشَّجَرَةِ وَيَدْخُلُ مِنْ طَرِيقِ الْمُعَرَّسِ
‘আবদুল্লাহ ইব্নু ‘উমার (রাঃ) থেকে বর্ণিতঃ
আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) (হাজ্জের সফরে) শাজারা নামক পথ দিয়ে গমন করতেন এবং মু‘আররাস নামক পথ দিয়ে (মাদীনায়) প্রবেশ করতেন। (বুখারী পর্ব ২৫/১৫ হাঃ ১৫৩৩, মুসলিম পর্ব ১৫/৩৭ হাঃ ১২৫৭) [আল লু'লু ওয়াল মারজান : ৭৮৭]
হাদিসের মান : সহিহ হাদিস

حديث ابْنِ عُمَرَ، قَالَ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَدْخُلُ مِنَ الثَّنِيَّةِ الْعُلْيَا وَيَخْرُجُ مِنَ الثَّنِيَّةِ السُّفْلَى
ইব্নু ‘উমার (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সানিয়্যাতুল ‘উলয়া (হারামের উত্তর-পূর্বদিকে কাদা নামক স্থান দিয়ে) মাক্কায় প্রবেশ করতেন এবং সানিয়্যাহ সুফলা (হারামের দক্ষিণ-পশ্চিম দিকে কুদা নামক স্থান) দিয়ে বের হতেন। (বুখারী পর্ব ২৫/৪০ হাঃ ১৫৭৫, মুসলিম পর্ব ১৫/৩৭ হাঃ ১২৫৭) [আল লু'লু ওয়াল মারজান : ৭৮৮]
হাদিসের মান : সহিহ হাদিস

حديث عَائَشَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، لَمَّا جَاءَ مَكَّةَ دَخَلَ مِنْ أَعْلاَهَا وَخَرَجَ مِنْ أَسْفَلِهَا
‘আয়িশাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ
নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন মাক্কায় আসেন তখন এর উচ্চ স্থান দিয়ে প্রবেশ করেন এবং নীচু স্থান দিয়ে ফিরার পথে বের হন। (বুখারী পর্ব ২৫/৪১ হাঃ ১৫৭৭, মুসলিম পর্ব ১৫/৩৭ হাঃ ১২৫৮) [আল লু'লু ওয়াল মারজান : ৭৮৯]
হাদিসের মান : সহিহ হাদিস

حديث عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، دَخَلَ عَامَ الْفَتْحِ مِنْ كَدَاءٍ وَخَرَجَ مِنْ كُدًا مِنْ أَعْلَى مَكَّةَ
‘আয়িশাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ
নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মাক্কাহ্ বিজয়ের বছর কাদা-র পথে (মাক্কায়) প্রবেশ করেন এবং বের হন কুদা-র পথে যা মাক্কাহ্র উঁচু স্থানে অবস্থিত। (বুখারী পর্ব ২৫/৪১ হাঃ ১৫৭৮, মুসলিম পর্ব ১৫/৩৭ হাঃ ১২৫৮) [আল লু'লু ওয়াল মারজান : ৭৯০]
হাদিসের মান : সহিহ হাদিস