(৪৫৮) হজ্জ [হাদিসের সীমা (৭৩১-৮৮৩), সর্বমোট হাদিসঃ ১৫৩টি]

১৫/২৫. [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ১১৪টি]


ইফরাদ হাজ্জকারী যে সময়ে হালাল হয় তার পূর্বে হাজ্জে কিরানকারী হালাল হতে পারবে না।




40648 OK

(৭৭০)

সহিহ হাদিস

حديث حَفْصَةَ، زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهَا قَالَتْ: يَا رَسُولَ اللهِ مَا شَأْنُ النَّاسِ حَلُّوا بِعُمْرَةٍ وَلَمْ تَحْلِلْ أَنْتَ مِنْ عُمْرَتِكَ قَالَ: إِنِّي لَبَّدْتُ رَأْسِي وَقَلَّدْتُ هَدْيِي فَلاَ أَحِلُّ حَتَّى أَنْحَرَ


নাবী সহধর্মিণী হাফসাহ (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, হে আল্লাহর রাসূল! লোকদের কী হল, তারা ‘উমরাহ শেষ করে হালাল হয়ে গেল, অথচ আপনি ‘উমরাহ হতে হালাল হচ্ছেন না? তিনি বললেনঃ আমি মাথায় আঠালো বস্তু লাগিয়েছি এবং কুরবানীর জানোয়ারের গলায় মালা ঝুলিয়েছি। কাজেই কুরবানী করার পূর্বে হালাল হতে পারি না। (বুখারী পর্ব ২৫/৩৪ হাঃ ১৫৬৬, মুসলিম ১৫/২৫, হাঃ ১২২৯) [আল লু'লু ওয়াল মারজান : ৭৭০]


হাদিসের মান : সহিহ হাদিস