(৪৫৭) ই‘তিকাফ [হাদিসের সীমা (৭২৭-৭৩০), সর্বমোট হাদিসঃ ৪টি]

১৪/১. [মোট হাদিসঃ ২টি] [অবশিষ্ট হাদিসঃ ৪টি]


রমাযানের শেষ দশদিন ই‘তিকাফ করা সম্পর্কে।




40605 OK

(৭২৭)

সহিহ হাদিস

حديث عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، قَالَ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْتَكِفُ الْعَشْرَ الأَوَاخِرَ مِنْ رَمَضَانَ


‘আবদুল্লাহ ইব্‌নু ‘উমার (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) রমাযানের শেষ দশকে ই‘তিকাফ করতেন। (বুখারী পর্ব ৩৩ : /১ হাঃ ২০২৫, মুসলিম কিতাবুল ই‘তিকাফ ১৪/১, হাঃ ১১৭১) [আল লু'লু ওয়াল মারজান : ৭২৭]


হাদিসের মান : সহিহ হাদিস



40606 OK

(৭২৮)

সহিহ হাদিস

حديث عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ يَعْتَكِفُ الْعَشْرَ الأَوَاخِرَ مِنْ رَمَضَانَ، حَتَّى تَوَفَّاهُ اللهُ، ثُمَّ اعْتَكَفَ أَزْوَاجُهُ مِنْ بَعْدِهِ


নাবী সহধর্মিণী ‘আয়িশাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) রমাযানের শেষ দশক ই‘তিকাফ করতেন। তাঁর ওফাত পর্যন্ত এ নিয়মই ছিল। এরপর তাঁর সহধর্মিণীগণও (সে দিনগুলোতে) ই‘তিকাফ করতেন। (বুখারী পর্ব ৩৩ : /১ হাঃ ২০২৬, মুসলিম ১৪/১, হাঃ ১১৭২) [আল লু'লু ওয়াল মারজান : ৭২৮]


হাদিসের মান : সহিহ হাদিস