(৪৫৬) সাওম (রোজা) [হাদিসের সীমা (৬৫২-৭২৬), সর্বমোট হাদিসঃ ৭৫টি]

১৩/৩১. [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ১৮টি]


যে ব্যক্তি কোন কষ্ট এবং অন্যের হক্ক নষ্ট না করে আল্লাহ্‌র জন্য সওম পালন করল তার ফাযীলাত।




40587 OK

(৭০৯)

সহিহ হাদিস

حديث أَبِي سَعِيدٍ رضي الله عنه، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: مَنْ صَامَ يَوْمًا فِي سَبيلِ اللهِ بَعَّدَ اللهُ وَجْهَهُ عَنِ النَّارِ سَبْعِينَ خَرِيفًا


আবূ সা‘ঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহ্‌র রাস্তায় এক দিনও সিয়াম পালন করে, আল্লাহ্ তার মুখমণ্ডলকে জাহান্নামের আগুন হতে সত্তর বছরের রাস্তা দূরে সরিয়ে নেন। (বুখারী পর্ব ৫৬ : /৩৬ হাঃ ২৮৪০, মুসলিম ১৩/৩১ হাঃ ১১৫৩) [আল লু'লু ওয়াল মারজান : ৭০৯]


হাদিসের মান : সহিহ হাদিস